মায়ের সামনে বুকে পাড়া দিয়ে সিয়ামকে হত্যা: সুষ্ঠু বিচারের আশ্বাস এমপি আজাদের

মায়ের সামনে বুকে পাড়া দিয়ে সিয়ামকে হত্যা: সুষ্ঠু বিচারের আশ্বাস এমপি আজাদের

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মায়ের চোখের সামনে বুকে পাড়া দিয়ে সিয়াম (২০) নামের এক যুবককে পিটিয়ে ও নির্মমভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা। এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার সিয়ামের শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে আজ বিকেলে তাঁর গ্রামের বাড়িতে যান স্থানীয় সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম আজাদ। তিনি নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের আশ্বাস দেন।

শনিবার দুপুরে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে সিয়ামের মা-বাবাসহ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান সংসদ সদস্য। মায়ের সামনে সন্তানকে এভাবে নির্মমভাবে হত্যার বর্ণনায় সেখানে এক আবেগঘন ও শোকার্ত পরিবেশের সৃষ্টি হয়।

নিহতের পরিবারকে সান্ত্বনা দিয়ে এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মায়ের সামনে সন্তানকে এভাবে বুক পাড়া দিয়ে হত্যা করা চরম বর্বরতা। সিয়াম হত্যার সাথে জড়িত অপরাধী যে-ই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।  তিনি এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।

নজরুল ইসলাম আজাদ আরো বলেন, এমপিমায়ের সামনে সন্তানকে এভাবে বুক পাড়া দিয়ে হত্যা করা চরম বর্বরতা। অপরাধী যে-ই হোক, ছাড় পাবে না।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে তাঁর সহধর্মিনী খন্দকার নাইমা নুসরাত জিনিয়া এবং ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তুচ্ছ ঘটনা ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সিয়ামের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাঁর মায়ের সামনেই বুকে পাড়া দিয়ে নির্মম নির্যাতন চালালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

১৯ আগস্ট, ২০২৬ - রাত ৯:৫৪ মি.
শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৫২ মি.
সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৯ মি.
রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৪ মি.
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১০ মি.
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:৩৪ মি.
আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

১৬ আগস্ট, ২০২৬ - সকাল ৯:১৯ মি.
সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১৯ মি.
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:০৫ মি.
সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

১৪ আগস্ট, ২০২৬ - রাত ১১:১২ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৫৮০ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৩৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৪৬৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৩১ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৩৯৫ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৩৮১ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৩৭৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৬৮ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৪৩ বার পড়া হয়েছে
১০

সোনারগাঁওয়ে ঈদের আনন্দ ম্লান: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পারিবারিক কলহ

২৬৮ বার পড়া হয়েছে