রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, গভীর শোক সম্মিলিত ইমাম খতিব পরিষদের

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, গভীর শোক সম্মিলিত ইমাম খতিব পরিষদের

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত ইমাম খতিব পরিষদ বাংলাদেশ।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে হতাহতের এ তথ্য প্রকাশিত হয়েছে। হামলার জন্য ইয়েমেনের হুতি গোষ্ঠীকে দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

১১ অক্টোবর দেওয়া এক যৌথ বিবৃতিতে সম্মিলিত ইমাম খতিব পরিষদ বাংলাদেশের আমীর মুফতী আজহারুল ইসলাম ও মহাসচিব মুফতী শরীফ উল্লাহ এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এ ধরনের হামলা বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে। কোনো অবস্থাতেই নিরপরাধ মানুষের প্রাণহানি ও সহিংসতা কাম্য হতে পারে না।

তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা, সংহতি ও ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানানো হচ্ছে।

সম্মিলিত ইমাম খতিব পরিষদের নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, সংঘাত ও সহিংসতার অবসান ঘটিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং নিরীহ মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত হবে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ১০ মৃত্যু, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ১০ মৃত্যু, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা

১৮ অক্টোবর, ২০২৬ - সন্ধ্যা ৭:০৫ মি.
ওমরার পথে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাদরাসাশিক্ষক নাসরুল্লাহ, অসহায় স্ত্রী-সন্তান

ওমরার পথে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাদরাসাশিক্ষক নাসরুল্লাহ, অসহায় স্ত্রী-সন্তান

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৫৫ মি.
ভোলার লালমোহনে ভাড়া বাসা থেকে মাদরাসাশিক্ষকের নিথর দেহ উদ্ধার, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

ভোলার লালমোহনে ভাড়া বাসা থেকে মাদরাসাশিক্ষকের নিথর দেহ উদ্ধার, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

১০ অক্টোবর, ২০২৬ - সকাল ৮:০৭ মি.
হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

০৭ অক্টোবর, ২০২৬ - সকাল ৬:৪২ মি.
ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:৩২ মি.
জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:১১ মি.
মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৪ মি.
রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৫৬ মি.
জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯৮০ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৯৩ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৬২ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৬১৭ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৭১ বার পড়া হয়েছে
৬

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪৭২ বার পড়া হয়েছে
৭

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪৬৬ বার পড়া হয়েছে
৮

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪৬৬ বার পড়া হয়েছে
৯

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৪৫১ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪৪০ বার পড়া হয়েছে