গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

মুহাম্মদ আল আমিন (এম.এ) : রাজধানীর বারিধারায় গাড়ি ব্যবসার আড়ালে বড় ধরনের জালিয়াতির জাল বিছিয়েছে ‘বিশ্বাস ইম্পোর্টস’ নামের একটি প্রতিষ্ঠান। এক ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৬৪ লাখ টাকা নিয়েও মালিকানা বুঝিয়ে না দিয়ে উল্টো প্রতারণার আশ্রয় নিয়েছে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। অভিযোগকারী দাবি, গাড়ির পুরো অর্থ পরিশোধের এক বছর পেরিয়ে গেলেও মালিকানা হস্তান্তর নিয়ে টালবাহানা করছে প্রতিষ্ঠানটি। উল্টো পাওনা বুঝিয়ে দেওয়ার বদলে তাকে মানসিক নির্যাতন ও হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এই জালিয়াতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, গত বছরের আগস্টে বারিধারা জে-ব্লকের ৬৪ নম্বর প্লটে অবস্থিত বিশ্বাস ইম্পোর্টস থেকে একটি টয়োটা ল্যান্ড ক্রজার প্র্যাডো কেনার চুক্তি করেন মুহাম্মাদ হাসান। ১ কোটি ৬৪ লক্ষ টাকা মূল্যের এই গাড়ির বিপরীতে তিনি নগদ ১ কোটি ২ লক্ষ টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা সমন্বয় করতে নিজের ব্যবহৃত আগের গাড়িটি শোরুম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। কিন্তু টাকা ও গাড়ি বুঝে পাওয়ার পর থেকেই মালিকপক্ষ গড়িমসি শুরু করে।

ভুক্তভোগীর দাবি, পাওনা অর্থ ও গাড়ি বুঝে পাওয়ার পর থেকেই শোরুমের মালিকপক্ষ টালবাহানা শুরু করে। অভিযুক্তরা হলেন:- শোরুম মালিক মুসা বিশ্বাস, তাঁর ভাই মহসিন বিশ্বাস এবং মুসা বিশ্বাসের স্ত্রী তানজিনা ইসলাম।

মুহাম্মাদ হাসান বলেন, আমি সব পাওনা পরিশোধ করেছি। অথচ এক বছর হয়ে গেল, গাড়ির নিবন্ধিত কাগজ বা মালিকানা দিচ্ছে না। উল্টো মালিক মুসা বিশ্বাস ও তাঁর লোকজন আমাকে নানাভাবে অপদস্থ করছে। এখন আমি সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিশ্বাস ইম্পোর্টসের মালিক মুসা বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ সঠিক নয়। কাগজের কিছু আইনি জটিলতার কারণে মালিকানা হস্তান্তরে দেরি হচ্ছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে টাকা আত্মসাতের যে কথা বলা হচ্ছে, তা ভিত্তিহীন। ব্যবসায়িক প্রতিহিংসা থেকে আমাদের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বারিধারার মতো এলাকায় এমন বড় অংকের প্রতারণার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, ভুক্তভোগী মুহাম্মাদ হাসান বাদী হয়ে মুসা বিশ্বাস, তাঁর ভাই মহসিন বিশ্বাস ও স্ত্রী তানজিনা ইসলামের বিরুদ্ধে ভাটারা থানায় ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ করেছেন।

আমরা শোরুমের সব নথিপত্র যাচাই করছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিজাত এলাকায় গাড়ির শোরুম খুলে এমন কর্পোরেট প্রতারণার ঘটনায় বারিধারা ও গুলশান এলাকার ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, এ ধরনের চক্রের কারণে সৎ ব্যবসায়ীদের সুনাম নষ্ট হচ্ছে এবং সাধারণ ক্রেতারা আস্থাহীনতায় ভুগছেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:৩৭ মি.
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:১০ মি.
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:১৫ মি.
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৩ মি.
মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:২১ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৮ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬৩ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫০ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৬ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩২৫ বার পড়া হয়েছে

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২৩ বার পড়া হয়েছে
১০

নবাবগঞ্জে ‘নবুয়ত’ দাবির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

৩২০ বার পড়া হয়েছে