ইফা মহাপরিচালককে নিয়ে রাজনীতি, ১৪ দলীয় জোটের শরিকদের হুঁশিয়ারি দিল আলেম সমাজ

ইফা মহাপরিচালককে নিয়ে রাজনীতি, ১৪ দলীয় জোটের শরিকদের হুঁশিয়ারি দিল আলেম সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালকের অপসারণ ও বিচারের দাবিতে ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশ ইসলামী ফ্রন্টের তৎপরতাকে চরম রাজনৈতিক দ্বিচারিতা বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম ও ইমাম-খতিব পরিষদ। আলেম নেতারা এই দাবিকে সুযোগসন্ধানী চক্রান্ত এবং ফ্যাসিবাদের দোসরদের রূপ পরিবর্তনের নতুন নাটক বলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে উলামায়ে কেরাম বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের অন্যতম সহযোগী হিসেবে যারা এতদিন স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছে, আজ তাদের মুখে এই ধরনের দাবি স্রেফ হাস্যকর ও দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ। দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের দালালি করে যারা আলেম-উলামাদের ওপর জুলুম-নির্যাতনের নীরব অংশীদার ছিল, তারা এখন নিজেদের অতীত অপরাধ ঢাকতে এবং রাজনৈতিক সুবিধা নিতে নতুন রূপ ধারণ করছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত দিনে যারা স্বৈরাচারের সুবিধাভোগী হয়ে নিজেদের আখের গুছিয়েছিল, আজ তারা পিঠ বাঁচাতে এবং দ্বীনি অঙ্গনে নতুন করে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা তৈরি করতে মাঠে নেমেছে। দেশের সচেতন আলেম সমাজ ও তাওহিদী জনতা এই ধরনের কোনো সুযোগসন্ধানী চক্রান্ত কোনোভাবেই বরদাশত করবে না।

আলেম নেতারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দ্বীনি প্রতিষ্ঠানকে কোনো বিশেষ মহলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে ব্যবহার করার অপচেষ্টা চালানো হলে তা কঠোর হস্তে দমন করা হবে।

আরো বলেন, ফ্যাসিবাদের দোসরদের এই রূপ পরিবর্তন ও চক্রান্তের বিরুদ্ধে দেশের সর্বস্তরের তৌহিদী জনতা এবং ওলামায়ে কেরামকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:৩৭ মি.
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:১০ মি.
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:১৫ মি.
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৩ মি.
মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:২১ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৮ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭৪ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬৩ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫০ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৬ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩২৫ বার পড়া হয়েছে
১০

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২৩ বার পড়া হয়েছে