সোনারগাঁয়ে ভুল প্রশ্নে দেড় ঘণ্টা এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে ভুল প্রশ্নে দেড় ঘণ্টা এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে অব্যাহতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০২৬ সালের চলমান এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ২০২৫ সালের (পুরাতন সিলেবাস) প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার এক নজিরবিহীন অভিযোগ উঠেছে। উপজেলা কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্বে চরম অবহেলার দায়ে কেন্দ্রসচিব মতিন সরকারকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা যায়, সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের তিনটি কক্ষে মোট ১৭৭ জন পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীরা সাথে সাথেই বিষয়টি কক্ষে দায়িত্বরত শিক্ষকদের জানালেও তারা কোনো পদক্ষেপ না নিয়ে পরীক্ষা চালিয়ে যান। দীর্ঘ দেড় ঘণ্টা ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়ার পর বেলা সাড়ে ১১টায় কেন্দ্র কর্তৃপক্ষের টনক নড়ে। এরপর তড়িঘড়ি করে প্রশ্ন পরিবর্তন করে ২০২৬ সালের সঠিক প্রশ্ন দেওয়া হয়।

সিনহা উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী মেঘা ও সুমাইয়া আক্তার ক্ষোভ প্রকাশ করে বলে, আমরা বারবার ভুল ধরার পরও শিক্ষকরা কোনো কথা শোনেননি। দেড় ঘণ্টা পর আমাদের নতুন প্রশ্ন দিয়ে ১ ঘণ্টা ২৫ মিনিট সময় বাড়িয়ে দিলেও নির্ধারিত সময়ের আগেই শিক্ষকরা জোর করে খাতা কেড়ে নিয়েছেন। আমাদের পরীক্ষা অনেক খারাপ হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের বাইরে অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। তারা অভিযোগ করেন, কেন্দ্রসচিবের খামখেয়ালিপনা ও শিক্ষকদের উদাসীনতায় ১৭৭ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। অভিভাবকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মতিন সরকার ভুল স্বীকার করে বলেন, অসাবধানতাবশত ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। বিষয়টি জানার পর আমরা ঢাকা বোর্ডের নির্দেশ অনুযায়ী সময় বাড়িয়ে পরীক্ষা নিয়েছি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বিষয়টি নিশ্চিত করে জানান, ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার খবর পাওয়ামাত্র আমরা ব্যবস্থা নিয়েছি। ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলে সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল যেন শিক্ষার্থীদের ক্ষতি না হয়। তবে দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়ায় কেন্দ্রসচিবকে ইতিমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরীক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি এখন ওই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

১৯ আগস্ট, ২০২৬ - রাত ৯:৫৪ মি.
শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৫২ মি.
সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৯ মি.
রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৪ মি.
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১০ মি.
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:৩৪ মি.
আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

১৬ আগস্ট, ২০২৬ - সকাল ৯:১৯ মি.
সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১৯ মি.
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:০৫ মি.
সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

১৪ আগস্ট, ২০২৬ - রাত ১১:১২ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৫৮০ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৩৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৪৬৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৩০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৩৯৫ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৩৮১ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৩৭৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৬৮ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৪২ বার পড়া হয়েছে
১০

সোনারগাঁওয়ে ঈদের আনন্দ ম্লান: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পারিবারিক কলহ

২৬৮ বার পড়া হয়েছে