শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

বিশেষ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের ছোট্র এক গ্রাম শাহচিল্লাপুর। বাইরে থেকে দেখলে নিতান্তই সাধারণ মনে হলেও এই নিভৃত জনপদেই চিরনিদ্রায় শায়িত আছেন মুসলিম বাংলার এক প্রাতঃস্মরণীয় শাসক -ইলিয়াস শাহী রাজবংশের তৃতীয় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। চতুর্দশ শতকের এই শাসক শুধু রাজনীতি ও ন্যায়বিচারের জন্যই স্মরণীয় নন, তাঁর আধ্যাত্মিক জীবনাচরণ ও দ্বীনি অনুরাগের কারণে স্থানীয়দের কাছে তিনি আজও এক শ্রদ্ধেয় দরবেশ হিসেবে বিবেচিত।

১৩৮৯ সালে সিংহাসনে বসেন গিয়াসউদ্দিন আজম শাহ। প্রায় দুই দশকের শাসনামলে তাঁর মনোযোগ ছিল রাজ্যবিস্তারের চেয়ে সুশাসন, ন্যায়বিচার আর জ্ঞানচর্চার দিকে। পিতা ও পিতামহের ধারা অনুসরণ করে তিনি আলেম-ওলামা ও সুফি-সাধকদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তাঁর সময়ে শেখ আলাউল হক ও হযরত নূর কুতুব আলমের (রহ.) মতো প্রখ্যাত সুফি সাধকদের সঙ্গে তাঁর গভীর আধ্যাত্মিক সম্পর্ক গড়ে ওঠে, যা তাঁর দ্বীনি চেতনার এক উজ্জ্বল সাক্ষ্য।

শুধু নিজ রাজ্যেই সীমাবদ্ধ ছিলেন না তিনি- পবিত্র মক্কা-মদিনার হাজি ও বাসিন্দাদের কল্যাণেও তিনি এগিয়ে আসতেন। সেখানে গিয়াসিয়া মাদ্রাসা নামে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অর্থ সহায়তা দেন তিনি, যা আজও ইসলামি শিক্ষা বিস্তারে তাঁর অবদানের প্রমাণ বহন করে চলেছে।

গিয়াসউদ্দিন আজম শাহ নিজেও ছিলেন সাহিত্যরসিক, আরবি-ফারসি ভাষায় কবিতা লিখতেন। পারস্যের বরেণ্য সুফি কবি হাফিজের সঙ্গে তাঁর পত্রালাপের কাহিনি আজও লোকমুখে কিংবদন্তির মতো প্রচলিত - সুলতান একটি অসম্পূর্ণ কবিতার চরণ পাঠিয়েছিলেন হাফিজের কাছে, আর হাফিজ তা সম্পূর্ণ করে ফিরতি জবাব পাঠান। একজন শাসক ও একজন সুফি কবির মধ্যকার এই বিরল সংযোগ ইতিহাসের পাতায় আজও উজ্জ্বল হয়ে আছে।

সুলতানের ইন্তেকালের পর তাঁকে সমাহিত করা হয় শাহচিল্লাপুরেই। স্থানীয়দের কাছে 'কালো দরগা' নামে পরিচিত এই সমাধি নির্মিত হয়েছে নিখুঁত কালো কষ্টিপাথরে, যার গায়ে খোদাই করা আছে সূক্ষ্ম শিকল ও ঝুলন্ত ঘণ্টার নকশা। ১৯২০ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর একে পুরাকীর্তির তালিকাভুক্ত করে, আর সর্বশেষ সংস্কার হয় ১৯৮৫ সালে। কিন্তু এই স্থাপত্য শুধু ইতিহাসের নিদর্শনই নয় -এটি আজও ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে এক রুহানি আবেগের আধার।

নারায়নগঞ্জের সোনারগাঁয়ের মানুষের কাছে গিয়াসউদ্দিন আজম শাহ নিছক ইতিহাসের এক সুলতান নন - তাঁর সুফিচেতনা ও খোদাভীতির কারণে তিনি বিবেচিত হন উচ্চস্তরের এক দরবেশ হিসেবে। এই গভীর ভক্তি ও ভালোবাসার টানেই প্রতি বছর তাঁর মাজারে অনুষ্ঠিত হয় বাৎসরিক উরস, যেখানে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য ভক্ত ও আলেম। স্বপ্নাদেশ পেয়ে মাজার জিয়ারতে ছুটে আসার মতো লোককাহিনিও এই স্থানের আধ্যাত্মিক মর্যাদাকে করেছে আরও গভীর ও রহস্যময়।

আজও অনেক পরিবার সন্তানদের নিয়ে এই মাজারে আসেন -বাংলার ইসলামি ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটাতে। ইসলামি মূল্যবোধ, সুশাসন আর আলেম-ওলামাদের সাহচর্যে সমৃদ্ধ সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের জীবন আমাদের শেখায় - ক্ষমতার শীর্ষে থেকেও কীভাবে দ্বীন ও দাওয়াতের প্রতি অনুরাগী থাকা যায়। শাহচিল্লাপুরের এই নিভৃত গ্রাম তাই আজও দাঁড়িয়ে আছে সোনারগাঁয়ের এক গৌরবময় ও আধ্যাত্মিক ঐতিহ্যের জীবন্ত প্রতীক হয়ে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:১০ মি.
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:১৫ মি.
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৩ মি.
মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:২১ মি.
বেপরোয়া গতির ডিজিটাল লাগাম, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১,৪২৭ ক্যামেরা, সরাসরি জরিমানা

বেপরোয়া গতির ডিজিটাল লাগাম, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১,৪২৭ ক্যামেরা, সরাসরি জরিমানা

১৬ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৪৬ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৮ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭৪ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬৩ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫০ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৬ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩২৫ বার পড়া হয়েছে
১০

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২৩ বার পড়া হয়েছে