সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূ আনিকা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে নিহতের বাবা কালা চান কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আনিকার ওপর দফায় দফায় শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী সাগর ও শ্বশুরবাড়ির লোকজন। মেয়ের সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে ৫ লাখ টাকা যৌতুক দিলেও তাদের লালসা কমেনি। গত ২২ মার্চ যৌতুকের দাবিতে আনিকাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পাঁচ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো মূল অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। বর্তমানে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে যদি শ্বাসরোধ বা হত্যার প্রমাণ মেলে, তবে তাৎক্ষণিকভাবে এটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। অভিযুক্তরা বর্তমানে পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘাতকদের গ্রেপ্তার করা না হলে তারা আরও কঠোর আন্দোলনের ডাক দেবেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

নারায়ণগঞ্জে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৫ অক্টোবর, ২০২৬ - রাত ৮:১৯ মি.
সোনারগাঁয়ে গ্যাস লাইন কম্প্রেসার বিস্ফোরণ: চিকিৎসাধীন দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটে আরও দুই

সোনারগাঁয়ে গ্যাস লাইন কম্প্রেসার বিস্ফোরণ: চিকিৎসাধীন দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটে আরও দুই

১৫ অক্টোবর, ২০২৬ - সন্ধ্যা ৭:৫৪ মি.
সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

১৫ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:৫২ মি.
রাজুর স্ত্রী পরিচয়ে হোটেলে তাজমীন, রেজিস্টার ও সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

রাজুর স্ত্রী পরিচয়ে হোটেলে তাজমীন, রেজিস্টার ও সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৫২ মি.
তাজমীন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

তাজমীন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৪৯ মি.
ফেসবুকে পরিচয়, প্রেমের টানে কক্সবাজারে তাজমীন, ফেরার পথে ধর্ষণ-হত্যার শিকার

ফেসবুকে পরিচয়, প্রেমের টানে কক্সবাজারে তাজমীন, ফেরার পথে ধর্ষণ-হত্যার শিকার

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৪৬ মি.
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

০৭ অক্টোবর, ২০২৬ - সকাল ৭:৩২ মি.
সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:২৫ মি.
ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

০২ অক্টোবর, ২০২৬ - বিকেল ৩:২১ মি.
মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১৫৬ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

৭৩৪ বার পড়া হয়েছে
৩

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৬৬ বার পড়া হয়েছে
৪

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৬০ বার পড়া হয়েছে
৫

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫২৭ বার পড়া হয়েছে
৬

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৫০৭ বার পড়া হয়েছে
৭

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৭৮ বার পড়া হয়েছে
৮

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪৪৮ বার পড়া হয়েছে
৯

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪৪৩ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪২৭ বার পড়া হয়েছে