রাজধানীতে প্রকাশ্যে কাভার্ডভ্যান থামিয়ে কোটি টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

রাজধানীতে প্রকাশ্যে কাভার্ডভ্যান থামিয়ে কোটি টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

নিজেস্ব প্রতিবেদক : রাজধানীর ব্যস্ত বিমানবন্দর সড়কে প্রকাশ্য দিবালোকে একটি কাভার্ডভ্যান থামিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মোটরসাইকেলে আসা ৬ থেকে ৭ জন সশস্ত্র ব্যক্তি পেট্রোল পাম্পের টাকা বহনকারী কাভার্ডভ্যানটির গতিরোধ করে এ ছিনতাই করে। এ সময় এক কর্মচারীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের পুরো ঘটনাটি ধারণ করা একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে প্রকাশ্য সড়কে কাভার্ডভ্যান থামিয়ে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ডিএল পেট্রোল পাম্পের বিক্রির টাকা উত্তরা ১ নম্বর সেক্টরের একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সাপ্তাহিক ছুটির কারণে দুই দিনের জমা হওয়া টাকা রোববার একসঙ্গে ব্যাংকে নেওয়া হচ্ছিল। কাভার্ডভ্যানটি বিমানবন্দর সড়ক দিয়ে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে করে আসা সশস্ত্র ছিনতাইকারীরা সেটির গতিরোধ করে।

এরপর পিস্তলের ভয় দেখিয়ে কাভার্ডভ্যানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তারা। একপর্যায়ে চাপাতি দিয়ে এক কর্মচারীকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। পরে টাকাভর্তি ব্যাগ নিয়ে দ্রুত আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

গুরুতর আহত ওই কর্মচারীকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

এ ঘটনায় ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেছেন। মামলায় ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ।

তিনি বলেন, পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক ছুটির কারণে দুদিনের জমাকৃত প্রায় ১ কোটি ২১ লাখ টাকা রোববার একসঙ্গে ব্যাংকে নেওয়া হচ্ছিল। পুলিশ ধারণা করছে, নিয়মিত একই সময়ে টাকা বহনের বিষয়টি আগে থেকেই নজরদারিতে রেখেছিল ছিনতাইকারীরা।

উপকমিশনার আরও জানান, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় ডিএমপির একাধিক তদন্ত দল কাজ করছে।

ব্যস্ত বিমানবন্দর সড়কে দিনের বেলায় প্রকাশ্যে এভাবে বিপুল পরিমাণ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

পুলিশের ধারণা, পেট্রোল পাম্পের টাকা নিয়মিত একই সময় ও একই পথে ব্যাংকে নেওয়া হতো কি না, সে তথ্য ছিনতাইকারীদের কাছে আগে থেকেই ছিল। সেই তথ্যের ভিত্তিতেই পরিকল্পিতভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

উল্লেখ্য, ছিনতাইয়ের শিকার ডিএল পেট্রোল পাম্পটির মালিক তাসীন হক। তাঁর মা প্রয়াত খুরশীদ জাহান হক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:৩৭ মি.
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:১০ মি.
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:১৫ মি.
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৩ মি.
মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:২১ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৮ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭৩ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬৩ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫০ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৬ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩২৫ বার পড়া হয়েছে
১০

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২৩ বার পড়া হয়েছে