বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম

বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম

মুহাম্মদ আল আমিন (এমএ): ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী আগামীকাল শুক্রবার (৭ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে দ্বীনি বয়ান দেবেন। বয়ান শেষে তিনি জুমার খুতবা দেবেন এবং নামাজে ইমামতি করবেন।

গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য এই ধর্মীয় অনুষ্ঠানে মুফতি আবুল কাসেম নোমানী কোরআন ও সুন্নাহর আলোকে ঈমান-আকিদা, তাকওয়া, আমল-আখলাক, আত্মশুদ্ধি এবং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের অনুসরণীয় দিকগুলো নিয়ে আলোচনা করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে হাদিস পাঠদান, দাওয়াত ও ইসলামি গবেষণায় যুক্ত থাকার সুবাদে ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের আলেম সমাজে তিনি পরিচিত মুখ।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি ৪ থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশে অবস্থান করছেন। এ সময় তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দেশের আলেমদের সঙ্গে মতবিনিময় করছেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষকে শুক্রবার যথাসময়ে মসজিদে উপস্থিত হয়ে বয়ান শোনা ও জুমার নামাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও ইমাম-মুয়াজ্জিনদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:৩৭ মি.
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:১০ মি.
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:১৫ মি.
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৩ মি.
মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:২১ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৮ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭৩ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬৩ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫০ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৫ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩২৫ বার পড়া হয়েছে
১০

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২৩ বার পড়া হয়েছে