বিনম্র শ্রদ্ধায় ৫৬তম স্বাধীনতা দিবস,বীর সন্তানদের স্মরণে প্রস্তুত জাতি

বিনম্র শ্রদ্ধায় ৫৬তম স্বাধীনতা দিবস,বীর সন্তানদের স্মরণে প্রস্তুত জাতি

বিশেষ প্রতিনিধি, ঢাকা : আজ ২৬ মার্চ, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বাঙালির আত্মপরিচয় ও গৌরবময় স্বাধীনতার ৫৬তম বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার বিরুদ্ধে গর্জে উঠেছিল পরাধীন বাংলার দামাল ছেলেরা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর ৩০ লাখ শহীদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত সেই লাল-সবুজের পতাকাকে আজ পরম মমতায় ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে কৃতজ্ঞ জাতি।

সাভারের জাতীয় স্মৃতিসৌধ আজ ভোরেই বর্ণিল সাজে সজ্জিত হয়ে বীর শহীদদের বরণ করে নিতে প্রস্তুত। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরই মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধের দুয়ার উন্মুক্ত থাকবে সারা দিন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর বাণীতে ২৫ মার্চের গণহত্যার নৃশংসতা স্মরণ করে বলেন, ২৫ মার্চের দিবাগত রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তদানীন্তন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছিল।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতির ধারাকে বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা ও দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।

দিবসটির অন্যতম আকর্ষণ হিসেবে আজ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও দর্শনীয় ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রবেশের জন্য গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১ নির্ধারণ করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ডেটাকার্ড উদ্বোধন করেছেন। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে তিনি এসব স্মারক উন্মোচন করেন।

যথাযথ মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সাভার স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও নৌ-পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সমন্বিতভাবে কাজ করছে যাতে শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে সম্পন্ন হয়।

নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে আজ উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করছে বাংলাদেশ।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:৩৭ মি.
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:১০ মি.
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:১৫ মি.
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৩ মি.
মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:২১ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৮ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭৪ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬৩ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫০ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৬ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩২৫ বার পড়া হয়েছে
১০

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২৩ বার পড়া হয়েছে