১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

মুহাম্মদ আল আমিন,(এমএ) : খাতায়-কলমে পার হয়ে গেছে দীর্ঘ তিন দশক। একের পর এক শেষ হয়েছে সাতটি পর্যায়। কিন্তু আজও কাটেনি দেশের প্রত্যন্ত অঞ্চলে আলোর ফেরিওয়ালা হিসেবে কাজ করা প্রায় ৭২ হাজার শিক্ষকের ভাগ্যের অনিশ্চয়তা। বলছি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ বা মউশিক প্রকল্পের কথা। ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প বর্তমানে সফলভাবে অষ্টম পর্যায়ে থাকলেও, আজও এর অন্তর্ভুক্ত বিশাল জনবলকে নেওয়া হয়নি সরকারের রাজস্ব খাতে। ফলে নামমাত্র ভাতায় জীবনের পুরোটা সময় পার করে চরম অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তাহীনতায় দিন কাটছে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের। চলমান অষ্টম পর্যায় চলাকালেই এই বৃহৎ প্রকল্পটিকে সরাসরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি এখন দেশজুড়ে জোরালো হয়ে উঠেছে।

সারা দেশে ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্র। যেখানে প্রতি বছর প্রাক-প্রাথমিক ও নৈতিক শিক্ষার পাঠ নিচ্ছে প্রায় ২৪ লাখ শিশু ও বয়স্ক মানুষ। তিন দশকের বেশি সময় ধরে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষার আলো পৌঁছে দেওয়ার এই কারিগররা হলেন মউশিক প্রকল্পের শিক্ষক ও কর্মচারী।

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার মুহাম্মদ উল্লাহ বলেন, আমাদের চাকরি জীবনের পুরোটা সময় কেটে গেল একটা 'প্রকল্প'-এর কর্মী হিসেবে। ৩৩ বছর ধরে আমরা একই দায়িত্ব পালন করে আসছি, অথচ আমরা সরকারি চাকরিজীবীদের মতো কোনো বেতন কাঠামো বা চাকরির নিরাপত্তা পাই না। এই সামান্য ভাতায় সংসার চালানো এখন অসম্ভব হয়ে পড়েছে।

অনুসন্ধানে দেখা যায়, কেবল প্রাক-প্রাথমিক শিক্ষাই নয়, মাঠপর্যায়ের বাস্তবতায় এই শিক্ষকদের কাজের পরিধি বিশাল। বাল্যবিবাহ ও কুসংস্কার দূরীকরণ, মাদক ও জঙ্গিবাদবিরোধী প্রচার, সরকারি টিকাদান কর্মসূচির তথ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে জনসচেতনতা তৈরিতে ফ্রন্টলাইন কর্মী হিসেবে কাজ করছেন তাঁরা। অথচ কাজের এই বহুমুখী মূল্যায়নের বদলে জুটেছে কেবল অবহেলা আর বঞ্চনা।

প্রকল্প সংশ্লিষ্ট শিক্ষক ও আলেম সমাজের স্পষ্ট দাবি-প্রকল্পটির চলমান অষ্টম পর্যায় শেষ হওয়ার আগেই এটিকে সরাসরি সরকারের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। চাকরির স্থায়িত্ব ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করছেন তাঁরা।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২০ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৩৯ মি.
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় বাংলাদেশি হাফেজ জাকারিয়ার

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় বাংলাদেশি হাফেজ জাকারিয়ার

২০ আগস্ট, ২০২৬ - বিকেল ৪:৩২ মি.
শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:৩৭ মি.
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:১০ মি.
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:১৫ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪৫ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৯ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৯ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭৬ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬৫ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৭ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩৩৩ বার পড়া হয়েছে

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২৩ বার পড়া হয়েছে
১০

নবাবগঞ্জে ‘নবুয়ত’ দাবির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

৩২২ বার পড়া হয়েছে