ওমরার পথে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাদরাসাশিক্ষক নাসরুল্লাহ, অসহায় স্ত্রী-সন্তান

ওমরার পথে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাদরাসাশিক্ষক নাসরুল্লাহ, অসহায় স্ত্রী-সন্তান

কুমিল্লা প্রতিনিধি: পবিত্র ওমরা পালনের স্বপ্ন নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছিলেন কুমিল্লার নাঙ্গলকোটের মাদরাসাশিক্ষক মাওলানা মোহাম্মদ নাসরুল্লাহ বদর। কিন্তু মক্কায় পৌঁছানোর আগেই রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে স্তব্ধ তাঁর স্বজনরা। তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে পরিবারটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়।

রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর ভগ্নিপতি মাওলানা মো. নাসিরুদ্দিন।

তিনি জানান, গত শনিবার ৪৫ সদস্যের একটি কাফেলার সঙ্গে ওমরা পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নাসরুল্লাহ। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের দুই ঘণ্টার যাত্রাবিরতি ছিল। সেখান থেকে মক্কার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতিকালে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে নাসরুল্লাহসহ ১২ জন নিহত হন বলে তিনি জানান।

নাসিরুদ্দিনের ভাষ্য অনুযায়ী, কাফেলার অন্য সদস্যদের মধ্যে ৩২ জন সুস্থ রয়েছেন এবং ১৩ জন গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

মাওলানা নাসরুল্লাহ বদর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর এলাকার মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে। তিনি রাজধানীর জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। তাঁর দুই ছেলে জামিল (৭) ও জাওয়াদ (২) এবং মেয়ে নাবিলা (৫)।

পরিবারের স্বজনরা জানান, নাসরুল্লাহ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর আকস্মিক মৃত্যুতে স্ত্রী ও ছোট তিন সন্তান চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। যে মানুষটি পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করতেন, তাঁর অনুপস্থিতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

নাসরুল্লাহর ভগ্নিপতি মাওলানা মো. নাসিরুদ্দিন বলেন, ছোট তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে পরিবারটি এখন অসহায় অবস্থায় রয়েছে। স্বজনরা তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় আছেন। দ্রুত মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

এদিকে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান জানান, স্থানীয়দের মাধ্যমে তিনি নাসরুল্লাহর মৃত্যুর খবর পেয়েছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে যাত্রা করা নাসরুল্লাহর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এখন স্বজনদের একটাই প্রত্যাশা—প্রিয় মানুষটির মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এবং তাঁরা শেষবারের মতো তাঁকে দেখতে পারেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ১০ মৃত্যু, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ১০ মৃত্যু, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা

১৮ অক্টোবর, ২০২৬ - সন্ধ্যা ৭:০৫ মি.
রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, গভীর শোক সম্মিলিত ইমাম খতিব পরিষদের

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, গভীর শোক সম্মিলিত ইমাম খতিব পরিষদের

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৩৯ মি.
ভোলার লালমোহনে ভাড়া বাসা থেকে মাদরাসাশিক্ষকের নিথর দেহ উদ্ধার, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

ভোলার লালমোহনে ভাড়া বাসা থেকে মাদরাসাশিক্ষকের নিথর দেহ উদ্ধার, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

১০ অক্টোবর, ২০২৬ - সকাল ৮:০৭ মি.
হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

০৭ অক্টোবর, ২০২৬ - সকাল ৬:৪২ মি.
ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:৩২ মি.
জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:১১ মি.
মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৪ মি.
রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৫৬ মি.
জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯৮০ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৯৩ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৬২ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৬১৭ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৭১ বার পড়া হয়েছে
৬

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪৭২ বার পড়া হয়েছে
৭

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪৬৬ বার পড়া হয়েছে
৮

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪৬৬ বার পড়া হয়েছে
৯

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৪৫১ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪৪০ বার পড়া হয়েছে