সোনারগাঁয়ে গ্যাস লাইন কম্প্রেসার বিস্ফোরণ: চিকিৎসাধীন দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটে আরও দুই

সোনারগাঁয়ে গ্যাস লাইন কম্প্রেসার বিস্ফোরণ: চিকিৎসাধীন দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটে আরও দুই

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবাসিক ভবনে গ্যাস সঞ্চালন লাইনের গতি বাড়ানোর কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার চার দিন পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন শরীফ হোসেন (৩৪) এবং তার স্ত্রী রোজিনা আক্তার (৩০)। এ ঘটনায় একই পরিবারের আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী রোজিনা আক্তার (ভোর পৌনে ৪টায়) ও স্বামী শরীফ হোসেন (ভোর ৪টায়) মারা যান।

তিনি আরও জানান, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন নিহত শরীফের শ্যালক রিয়াজ (৪০ শতাংশ দগ্ধ) এবং ওই ভবনের তত্ত্বাবধায়ক রনি মিয়া (৭০ শতাংশ দগ্ধ)। তাদের দুজনের অবস্থাও অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া এলাকার শাহ আলম মিয়ার ‘ইসলাম টাওয়ার’ নামক ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। মূলত গ্যাসের স্বাভাবিক চাপ কম থাকায় গতি বাড়ানোর জন্য একটি কম্প্রেসার ব্যবহার করা হচ্ছিল। রাতে হঠাৎ বিকট শব্দে সেই কম্প্রেসার বিস্ফোরিত হলে কক্ষে আগুন ধরে যায়। এতে মুহূর্তের মধ্যেই দগ্ধ হন কক্ষে থাকা চারজন।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসকদের শত চেষ্টার পরও চার দিন পর জীবনযুদ্ধে হেরে গেলেন দগ্ধ এই দম্পতি। এ মর্মান্তিক মৃত্যুর খবরে নিহতদের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, আবাসিক এলাকায় অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস লাইনে কম্প্রেসার ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

নারায়ণগঞ্জে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৫ অক্টোবর, ২০২৬ - রাত ৮:১৯ মি.
সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

১৫ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:৫২ মি.
রাজুর স্ত্রী পরিচয়ে হোটেলে তাজমীন, রেজিস্টার ও সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

রাজুর স্ত্রী পরিচয়ে হোটেলে তাজমীন, রেজিস্টার ও সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৫২ মি.
তাজমীন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

তাজমীন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৪৯ মি.
ফেসবুকে পরিচয়, প্রেমের টানে কক্সবাজারে তাজমীন, ফেরার পথে ধর্ষণ-হত্যার শিকার

ফেসবুকে পরিচয়, প্রেমের টানে কক্সবাজারে তাজমীন, ফেরার পথে ধর্ষণ-হত্যার শিকার

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৪৬ মি.
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

০৭ অক্টোবর, ২০২৬ - সকাল ৭:৩২ মি.
সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:২৫ মি.
ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

০২ অক্টোবর, ২০২৬ - বিকেল ৩:২১ মি.
মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.
মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:০৪ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১৫৬ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

৭৩৩ বার পড়া হয়েছে
৩

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৯৮ বার পড়া হয়েছে
৪

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৬৬ বার পড়া হয়েছে
৫

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৬০ বার পড়া হয়েছে
৬

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫২৭ বার পড়া হয়েছে
৭

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৫০৭ বার পড়া হয়েছে
৮

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৭৮ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪৪৮ বার পড়া হয়েছে
১০

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪৪৩ বার পড়া হয়েছে