ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের ধাক্কায় অটোরিকশাটি একেবারে দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা সাত আরোহীর সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় অটোরিকশা ও বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনাস্থলেই শিশুসহ সাতজনের মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার (ওসি)  মোহাম্মদ শিবিরুল ইসলাম, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

নারায়ণগঞ্জে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৫ অক্টোবর, ২০২৬ - রাত ৮:১৯ মি.
সোনারগাঁয়ে গ্যাস লাইন কম্প্রেসার বিস্ফোরণ: চিকিৎসাধীন দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটে আরও দুই

সোনারগাঁয়ে গ্যাস লাইন কম্প্রেসার বিস্ফোরণ: চিকিৎসাধীন দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটে আরও দুই

১৫ অক্টোবর, ২০২৬ - সন্ধ্যা ৭:৫৪ মি.
সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

১৫ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:৫২ মি.
রাজুর স্ত্রী পরিচয়ে হোটেলে তাজমীন, রেজিস্টার ও সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

রাজুর স্ত্রী পরিচয়ে হোটেলে তাজমীন, রেজিস্টার ও সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৫২ মি.
তাজমীন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

তাজমীন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৪৯ মি.
ফেসবুকে পরিচয়, প্রেমের টানে কক্সবাজারে তাজমীন, ফেরার পথে ধর্ষণ-হত্যার শিকার

ফেসবুকে পরিচয়, প্রেমের টানে কক্সবাজারে তাজমীন, ফেরার পথে ধর্ষণ-হত্যার শিকার

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৪৬ মি.
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

০৭ অক্টোবর, ২০২৬ - সকাল ৭:৩২ মি.
সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:২৫ মি.
মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.
মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:০৪ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১৫৭ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

৭৩৫ বার পড়া হয়েছে
৩

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৯৯ বার পড়া হয়েছে
৪

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৬৭ বার পড়া হয়েছে
৫

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৬০ বার পড়া হয়েছে
৬

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫২৭ বার পড়া হয়েছে
৭

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৫০৭ বার পড়া হয়েছে
৮

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৭৮ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪৪৮ বার পড়া হয়েছে
১০

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪৪৪ বার পড়া হয়েছে