বাগেরহাটে বর-কনেসহ নিহত ১৪: বিয়ের আনন্দ এখন শ্মশানের নীরবতা

বাগেরহাটে বর-কনেসহ নিহত ১৪: বিয়ের আনন্দ এখন শ্মশানের নীরবতা

নিজস্ব প্রতিবেদক, আনন্দের জোয়ারে ভাসছিল পরিবারটি। নতুন বউ ঘরে আসবে, হাসি-গানে মুখর হবে মোংলার শেলাবুনিয়া গ্রাম। কিন্তু খুলনার রূপসা থেকে ফেরার পথে মাত্র ১৫ কিলোমিটার আগেই থেমে গেল সব উল্লাস। খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বর-কনেসহ একই পরিবারের ১৪ জন।

আজ শুক্রবার সকালেও দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এক বিভীষিকাময় দৃশ্য। পাকা সড়কের ঢালজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে মাইক্রোবাসের ভাঙা কাচের টুকরো। সেখানে পড়ে আছে কয়েক জোড়া জুতা-স্যান্ডেল। এর মাঝেই পড়ে থাকতে দেখা গেল একটি শিশুর চুষনি। দুর্ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে ৪ জনই শিশু, যাদের বয়স দুই বছরেরও কম। মায়ের কোলে শান্ত থাকা শিশুটির মুখ থেকে হয়তো ছিটকে পড়েছিল সেই চুষনিটি, যা এখন এই মর্মান্তিক ঘটনার নীরব সাক্ষী।

নিহত বর আহাদুর রহমান ছাব্বির মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকের ছোট ছেলে। এই একটি দুর্ঘটনায় আবদুর রাজ্জাক তাঁর দুই ছেলে, এক পুত্রবধূ, এক মেয়ে ও চার নাতি-নাতনিকে হারিয়েছেন। স্বজন হারানোর বেদনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন বড় ছেলে আশরাফুল আলম জনি। তিনি বলেন, "আমার স্ত্রী, সন্তান, ভাই-বোন সব শেষ হয়ে গেল। আমি এখন কার কাছে যাব?

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, মোংলাগামী বরযাত্রীবাহী মাইক্রোবাসটির সাথে বিপরীতমুখী একটি স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ জুমার নামাজের পর মোংলা ও কয়রায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিয়েবাড়ির যে প্যান্ডেলে আজ নতুন বউকে ঘিরে উৎসব হওয়ার কথা ছিল, সেখানে এখন সারিবদ্ধ লাশের খাটিয়া। পুরো এলাকা এখন শোকে স্তব্ধ। উৎসুক মানুষ এখনো ঘটনাস্থলে ভিড় করছেন, কেউ কেউ স্মৃতি হিসেবে পড়ে থাকা জিনিসগুলো দেখে চোখের জল মুছছেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:৩৭ মি.
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:১০ মি.
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:১৫ মি.
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৩ মি.
মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:২১ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৮ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭২ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬৩ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫০ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৫ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩২৫ বার পড়া হয়েছে
১০

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২৩ বার পড়া হয়েছে