ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের খুশি মলিন হয়ে গেছে নড়াইলের সন্তান ও কেরানীগঞ্জের এক মসজিদের ইমাম মাওলানা নাজমুল হোসেনের জীবনে। নাড়ির টানে সপরিবারে গ্রামের বাড়ি ফেরার পথে চলন্ত বাসে অজ্ঞান পার্টির নৃশংস শিকার হয়েছেন তিনি। এক মাসের তারাবির কষ্টার্জিত হাদিয়া, বেতন এবং স্ত্রীর গলার হারসহ প্রায় ৩ লাখ টাকার সম্পদ হারিয়ে এখন নিঃস্ব এই পরিবারটি।

ভুক্তভোগী মাওলানা নাজমুল হোসেন কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের চরচামারদহ বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব। তার গ্রামের বাড়ি নড়াইল জেলার নড়াগাতী (নয়াঘাটি) থানার কলাবাড়ীয়া গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে কর্মস্থলে ঈদের নামাজ পড়িয়েই তিনি স্ত্রী ও কন্যা তামান্নাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

রাজধানীর গুলিস্তান থেকে তারা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি টিকিট কেটে বাসে ওঠেন। বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই যাত্রীবেশে থাকা সংঘবদ্ধ একটি অজ্ঞান পার্টির দল তাদের লক্ষ্যবস্তু বানায়। ধারণা করা হচ্ছে, কোনো সুকৌশলে স্প্রে বা রুমালে মাখানো চেতনানাশক ব্যবহার করে তাদের জ্ঞান হারানো হয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, অজ্ঞান পার্টির সদস্যরা মাওলানা নাজমুলের পকেট থেকে রমজান মাসের তারাবির নামাজের হাদিয়া বাবদ প্রাপ্ত ৪০ হাজার টাকা এবং মাসিক বেতন ১৬ হাজার টাকাসহ নগদ মোট ৫৯ হাজার টাকা নিয়ে যায়। শুধু তাই নয়, অচেতন অবস্থায় তার স্ত্রী ও শিশু কন্যা তামান্নার শরীর থেকে স্বর্ণের গলার হার ও কানের দুল খুলে নেয় তারা, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ টাকার উপরে। সব মিলিয়ে প্রায় ৩ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ খুইয়েছেন তিনি।

অচেতন অবস্থায় তাদেরকে বাস থেকে নামিয়ে দেওয়া হলে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বছরের সবচেয়ে খুশির দিনটিতে এমন সর্বনাশ মেনে নিতে পারছেন না ইমামের পরিবার ও তার শুভাকাঙ্ক্ষীরা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও রাত জেগে মুসল্লিদের তারাবি পড়ানোর পরিশ্রমের অর্থ এভাবে লুটে নেওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইমাম নাজমুল হোসেন বর্তমানে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। তারা অবিলম্বে নড়াইল ও ঢাকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন এবং বাসের সিসিটিভি ফুটেজ ও টিকিট সিরিয়াল পরীক্ষা করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১ জুন, ২০২৬ - রাত ৯:১৫ মি.
ডাম্পিং স্টেশন নেই সোনারগাঁয়ে, ময়লার ভাগাড় ঐতিহ্যের মারিখালি নদী

ডাম্পিং স্টেশন নেই সোনারগাঁয়ে, ময়লার ভাগাড় ঐতিহ্যের মারিখালি নদী

১১ জুন, ২০২৬ - দুপুর ২:১৮ মি.
নারায়ণগঞ্জে ময়লার গাড়ির চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত

নারায়ণগঞ্জে ময়লার গাড়ির চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত

১০ জুন, ২০২৬ - সকাল ৮:০৪ মি.
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান দুর্ঘটনা, চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান দুর্ঘটনা, চালক নিহত

০৬ জুন, ২০২৬ - সকাল ৬:০৯ মি.
সোনারগাঁয়ে এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

সোনারগাঁয়ে এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

০৪ জুন, ২০২৬ - রাত ৩:৪২ মি.
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ, তালা ঝুলিয়ে পলাতক কর্তৃপক্ষ

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ, তালা ঝুলিয়ে পলাতক কর্তৃপক্ষ

০৪ জুন, ২০২৬ - রাত ৩:১১ মি.
আজ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী, বিএনপির নানা কর্মসূচি

আজ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী, বিএনপির নানা কর্মসূচি

৩০ মে, ২০২৬ - সকাল ৬:৫০ মি.
সোনারগাঁর ২৩ গ্রামে ঈদুল আজহা উদযাপিত

সোনারগাঁর ২৩ গ্রামে ঈদুল আজহা উদযাপিত

২৭ মে, ২০২৬ - ভোর ৪:৫৩ মি.
যাত্রাবাড়ীতে সিএনজি চুরি, সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা পুলিশের

যাত্রাবাড়ীতে সিএনজি চুরি, সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা পুলিশের

২৬ মে, ২০২৬ - রাত ১:২৬ মি.
নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে পাশবিক নির্যাতন, গণপিটুনিতে মুমূর্ষু ধর্ষক!

নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে পাশবিক নির্যাতন, গণপিটুনিতে মুমূর্ষু ধর্ষক!

২৪ মে, ২০২৬ - রাত ২:৩৩ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৪৫৫ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৩৯৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৩৭৮ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৩১৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

২৯৫ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

২১২ বার পড়া হয়েছে

সোনারগাঁওয়ে ঈদের আনন্দ ম্লান: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পারিবারিক কলহ

২১০ বার পড়া হয়েছে

যাত্রাবাড়ীতে সিএনজি চুরি, সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা পুলিশের

১৮৬ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত: সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

১৭১ বার পড়া হয়েছে
১০

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

১৬৭ বার পড়া হয়েছে