ইমাম-মুয়াজ্জিনদের সুদমুক্ত ঋণ বাড়িয়ে ৫ লাখ টাকা করার পরিকল্পনা ডিজি মহোদয়ের

ইমাম-মুয়াজ্জিনদের সুদমুক্ত ঋণ বাড়িয়ে ৫ লাখ টাকা করার পরিকল্পনা ডিজি মহোদয়ের

নিজেস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় সুদমুক্ত ঋণ, যাকাতের চেক বিতরণ এবং শ্রেষ্ঠ যাকাত উত্তোলনকারী কর্মকর্তাদের ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা দুইটায় রাজধানীর আশকোনায় ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতী মুহাম্মদ মহিববুল্লাহিল বাকী নদভী। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম।

এই সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সাবেক পরিচাল, মো: আনিছুর রহমান সরকার , ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক শাহিনা আক্তার ও ফিল্ড অফিসার আব্দুল হাই ছিদ্দিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতী মুহাম্মদ মহিববুল্লাহিল বাকী নদভী বলেন, দেশের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, ইমাম-মুয়াজ্জিনদের সুদমুক্ত ঋণের সীমা পর্যায়ক্রমে বাড়িয়ে সর্বোচ্চ ৫ লাখ টাকায় উন্নীত করা হবে, যাতে তাঁরা ক্ষুদ্র ব্যবসা বা আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। পাশাপাশি যাকাত তহবিলের পরিধিও সম্প্রসারণ করা হচ্ছে বলে তিনি জানান।

একইসঙ্গে যাকাতের অর্থ যথাযথভাবে আদায় ও বিতরণের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় নির্বাচিত ইমাম-মুয়াজ্জিনদের হাতে সুদমুক্ত ঋণের অর্থ ও যাকাতের চেক তুলে দেওয়া হয়। যাকাত আদায়ে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ যাকাত উত্তোলনকারী কর্মকর্তাদেরও সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ইমাম-মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২০ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৩৯ মি.
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় বাংলাদেশি হাফেজ জাকারিয়ার

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় বাংলাদেশি হাফেজ জাকারিয়ার

২০ আগস্ট, ২০২৬ - বিকেল ৪:৩২ মি.
শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:৩৭ মি.
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:১০ মি.
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:১৫ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪৫ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৯ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৮ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭৬ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬৪ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫৩ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৭ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩৩৩ বার পড়া হয়েছে
১০

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২৩ বার পড়া হয়েছে