ছুটি শেষে ফিরছে মানুষ: কমলাপুরে ট্রেন বিভ্রাট ও যাত্রীদের ক্ষোভ

ছুটি শেষে ফিরছে মানুষ: কমলাপুরে ট্রেন বিভ্রাট ও যাত্রীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের আমেজ কাটিয়ে যান্ত্রিক নগরে ফিরতে শুরু করেছে মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই ঢাকার প্রবেশদ্বার কমলাপুর রেলস্টেশনে রাজধানীমুখী মানুষের ভিড় বাড়ছে। তবে ফেরার এই আনন্দ অনেকটা ম্লান হয়ে গেছে ট্রেনের শিডিউল বিপর্যয় আর অব্যবস্থাপনার অভিযোগে।

সকাল থেকেই কমলাপুর স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। নীলফামারী থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেসের যাত্রীরা চরম ভোগান্তির কথা জানান। ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ছাড়ার পাশাপাশি পথিমধ্যে বিভিন্ন স্টেশনে অতিরিক্ত সময় দাঁড়িয়ে ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী অভিযোগ করে বলেন,অতিরিক্ত বগিতে আমাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হলেও বসার আসন নিয়ে চরম বিশৃঙ্খলা ছিল। দীর্ঘ যাত্রার ক্লান্তি আর ট্রেনের বিলম্ব সব মিলিয়ে ফেরাটা খুব একটা সুখকর হয়নি। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ময়মনসিংহ থেকে আসা যমুনা এক্সপ্রেসের যাত্রীরাও। তাদের অভিযোগ, ট্রেনটি নির্ধারিত স্টপেজ ছাড়াও যত্রতত্র থামার কারণে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক দেরিতে গন্তব্যে পৌঁছেছে।

অন্যদিকে, ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার যাত্রীদেরও স্টেশনে ভিড় করতে দেখা গেছে। সকালের দিকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস এবং বলাকা এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে স্টেশন ত্যাগ করায় প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমলাপুর রেলস্টেশনের চিত্র বদলে যাচ্ছে। শুরুতে ঢাকা ছাড়ার যাত্রী বেশি থাকলেও এখন ঢাকা অভিমুখী মানুষের স্রোত তীব্র হচ্ছে। কর্মস্থলে যোগ দিতে আসা এসব মানুষের চোখে-মুখে ছুটির তৃপ্তি থাকলেও যাতায়াতের ঝক্কি নিয়ে রয়েছে চাপা ক্ষোভ।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে কিছু ক্ষেত্রে সময় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:৩৭ মি.
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:১০ মি.
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:১৫ মি.
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৩ মি.
মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:২১ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৮ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭৩ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬৩ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫০ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৬ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩২৫ বার পড়া হয়েছে
১০

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২৩ বার পড়া হয়েছে