বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

মুহাম্মদ আল আমিন, (এমএ): সমাপ্ত হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাতযাপন, জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ এবং মক্কা শরীফে হজের ফরজ তাওয়াফ (তাওয়াফে জিয়ারত) সম্পন্ন করেছেন বিশ্ব মুসলিমের প্রতিনিধিরা। হজের সব রোকন সম্পন্ন করার পর আল্লাহর মেহমানরা এখন অশ্রুসিক্ত চোখে আদায় করছেন ‘তাওয়াফে বিদা’ বা বিদায়ী তাওয়াফ। পরম আকাঙ্ক্ষিত কাবা শরীফকে শেষবারের মতো চোখের সামনে দেখে কান্নায় ভেঙে পড়ছেন হাজিরা। মক্কার পর্ব চুকিয়ে এবার লাখো হাজীর কাফেলা রওনা হচ্ছে ইসলামের দ্বিতীয় পবিত্রতম নগরী মদিনা মুনাওয়ারার পানে।

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, মক্কার বাইরের হাজিদের জন্য স্বদেশ বা অন্য কোথাও রওনা হওয়ার আগে বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব। এই তাওয়াফ আদায়ের সময় কাবা চত্বরে এক অভূতপূর্ব ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কালো গিলাফে ঢাকা আল্লাহর ঘরের দিকে তাকিয়ে হাজিরা দুই হাত তুলে জীবনের সব গুনাহ মাফের আকুতি জানান। প্রিয় কাবা প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার কষ্টে অনেকের চোখ বেয়ে ঝরছিল অশ্রুধারা। কবুল হজের আশা বুকে নিয়ে, আল্লাহর দরবারে বারবার ফিরে আসার তাওফিক চেয়ে হাজিরা মক্কা ত্যাগ করছেন।

মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় ৪৫০ কিলোমিটার। বাস ও আল-হারামাইন হাই-স্পিড ট্রেনে চড়ে হাজিরা এখন দলে দলে ছুটে চলছেন মদিনার পথে। হজের আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং মসজিদে নববীতে ইবাদতের এক অপার্থিব আকুলতা কাজ করছে সবার মনে।

হাদিস শরীফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন-যে ব্যক্তি আমার ওফাতের পর আমার রওজা জিয়ারত করল, সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গেই সাক্ষাৎ করল। (বায়হাকি)

মদিনায় পৌঁছে হাজিরা প্রথমেই ছুটে যাচ্ছেন মসজিদে নববীতে। সেখানে তারা আল্লাহর রাসুলের রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে অত্যন্ত আদব ও মহব্বতের সাথে সালাম পেশ করছেন। একই সাথে ইসলামের প্রথম দুই খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা.) ও হযরত ওমর ফারুক (রা.)-এর চরণেও সালাম জানাচ্ছেন।

হাজিরা মদিনায় সাধারণত অন্তত ৮ দিন অবস্থান করেন এবং মসজিদে নববীতে টানা ৪০ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায়ের চেষ্টা করেন। এছাড়া মদিনার ঐতিহাসিক মসজিদ কুবা, মসজিদ কিবলাতাইন এবং ওহুদের যুদ্ধক্ষেত্রসহ বিভিন্ন ঐতিহাসিক ও ইসলামিক দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন তারা।

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা কয়েকজন হাজী আবেগাপ্লুত কণ্ঠে জানান, আল্লাহর অশেষ মেহেরবানিতে হজের সব ফরজ-ওয়াজিব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। কাবা শরীফকে বিদায় জানানোর কষ্ট যেমন বুকে চেপে ধরেছে, তেমনি মদিনায় প্রিয় নবীজির রওজায় সালাম দেওয়ার আকুলতায় মন ব্যাকুল হয়ে আছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

মদিনায় নির্দিষ্ট দিন অবস্থান ও ইবাদত-বন্দেগি শেষে হাজিরা মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নিজ নিজ দেশে ফিরবেন। আল্লাহর দরবারে বিশ্ব মুসলিমের এই ত্যাগ ও হজ কবুল হোক-এই প্রার্থনা এখন সবার মনে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

কলকাতায় বাজেট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত ৯, অধিকাংশ বাংলাদেশি

কলকাতায় বাজেট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত ৯, অধিকাংশ বাংলাদেশি

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৪৭ মি.
লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

১৯ আগস্ট, ২০২৬ - ভোর ৫:৪২ মি.
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

০৪ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৮ মি.
গভীর রাতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি যুক্তরাষ্ট্রের

গভীর রাতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি যুক্তরাষ্ট্রের

২৯ জুলাই, ২০২৬ - সকাল ১০:২২ মি.
চীন–পাকিস্তানের নৌ সক্ষমতার প্রেক্ষাপটে ২০০ যুদ্ধজাহাজের লক্ষ্য ভারতের

চীন–পাকিস্তানের নৌ সক্ষমতার প্রেক্ষাপটে ২০০ যুদ্ধজাহাজের লক্ষ্য ভারতের

২৮ জুলাই, ২০২৬ - রাত ৮:০৮ মি.
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ প্রবাসীর মৃত্যু, সবার বাড়ি নারায়ণগঞ্জে

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ প্রবাসীর মৃত্যু, সবার বাড়ি নারায়ণগঞ্জে

২৮ জুলাই, ২০২৬ - বিকেল ৪:৫১ মি.
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

২৫ জুলাই, ২০২৬ - বিকেল ৫:৩০ মি.
ভারতে প্রশ্নফাঁস ও পুলিশি বর্বরতার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে সিজেপির বিক্ষোভের ডাক

ভারতে প্রশ্নফাঁস ও পুলিশি বর্বরতার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে সিজেপির বিক্ষোভের ডাক

২৩ জুলাই, ২০২৬ - রাত ৮:১৮ মি.
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ যাদবকে আটক

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ যাদবকে আটক

২১ জুলাই, ২০২৬ - রাত ৮:৩৯ মি.
নিস্প্রভ আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

নিস্প্রভ আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

২০ জুলাই, ২০২৬ - বিকেল ৪:৪৬ মি.

সর্বাধিক পঠিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,২৩৪ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৩১৯ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩০৭ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

২৫৭ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৪১ বার পড়া হয়েছে

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

২৩২ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২২৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২০৫ বার পড়া হয়েছে

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২০৪ বার পড়া হয়েছে
১০

ট্রাম্পের দাবিকে ‘ডাহা মিথ্যা’ বলল ইরান: আলোচনার খবর সরাসরি নাকচ

১৯১ বার পড়া হয়েছে