নিজেস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য বিদায়ী মহাসচিব ও দলটির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন-
প্রিয় নেতৃবৃন্দ,
আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি।
আপনাদের বিশ্বস্ত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে একই দিন (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অশ্রুসিক্ত হন। বক্তব্যকালে তিনি উপস্থিত দলীয় সংসদ সদস্যদের কাছে দোয়া চান এবং আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত থাকা একাধিক সংসদ সদস্য জানান, বক্তব্যের শুরুতেই দলের সদ্য সাবেক মহাসচিব ভেঙে পড়েন। এ সময় তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করেন।