দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সেই লক্ষ্য অর্জনেই সরকারের সব উদ্যোগ পরিচালিত হচ্ছে।

রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পর আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের জনগণ যে বিদ্যুৎ-সংকটে ভুগছেন, তার মূল কারণ অতীতের স্বৈরাচার সরকারের ব্যর্থ ব্যবস্থাপনা। তবে এই সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং আগামী সংসদ অধিবেশনেই বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০ বছর মেয়াদি পরিকল্পনা তুলে ধরা হবে। এ প্রসঙ্গে তিনি জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, এই সংকটকে কেন্দ্র করে একটি মহল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে এবং প্রয়োজনে তাদের প্রতিহত করতে হবে। কারণ বিশৃঙ্খলার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হয় বিশৃঙ্খলাকারীরাই। তাই কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।

কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে খাল খনন কর্মসূচিকে অন্যতম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচির ফলে কৃষকেরা সেচের সুবিধা পাচ্ছেন এবং মাছ চাষেরও সুযোগ তৈরি হয়েছে। নারী শিক্ষার উন্নয়নেও সরকার একাধিক উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। এর আওতায় মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনা মূল্যে করার পাশাপাশি উপবৃত্তির ব্যবস্থাও করা হবে। এ ছাড়া ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুলড্রেস ও স্কুলব্যাগ প্রদান করা হবে বলে জানান তিনি।

বক্তব্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতে বিএনপি সরকার যেভাবে জনকল্যাণে কাজ করেছে, এবারও একই ধারাবাহিকতায় কাজ করে যাবে; তবে এ জন্য জনগণের ধৈর্য ও সহযোগিতা একান্ত প্রয়োজন।

বিগত স্বৈরাচার সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, লুটপাটের মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করে তারা দেশকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। বর্তমান সরকার এখন সেই ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠনের কাজ করছে। তিনি বলেন, এই দেশের প্রকৃত মালিক জনগণ, তাই দেশকে সমৃদ্ধ করতে হলে জনগণকেই এগিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি সব সময় দেশের স্বার্থে কাজ করবে এবং দেশ বা জনগণের অকল্যাণ হয় এমন কোনো কাজে জড়াবে না। তিনি বলেন, "আমরা দেশের মানুষের শান্তি চাই, কল্যাণ চাই। দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।"

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু), কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি তথা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীনসহ উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা।

এরপর কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন এবং কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৪টায় তিনি জেলা শহরের পুরোনো স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান প্রদানসহ বিভিন্ন সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৩ মি.
মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:২১ মি.
বেপরোয়া গতির ডিজিটাল লাগাম, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১,৪২৭ ক্যামেরা, সরাসরি জরিমানা

বেপরোয়া গতির ডিজিটাল লাগাম, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১,৪২৭ ক্যামেরা, সরাসরি জরিমানা

১৬ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৪৬ মি.
উহুদ প্রান্তরে ৭০ বীর সাহাবিকে নিজ হাতে দাফন করেন নবীজি (সা.)

উহুদ প্রান্তরে ৭০ বীর সাহাবিকে নিজ হাতে দাফন করেন নবীজি (সা.)

১৫ আগস্ট, ২০২৬ - রাত ১:০৮ মি.
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

১৪ আগস্ট, ২০২৬ - বিকেল ৪:১৫ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৮ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭২ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬২ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫০ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৫ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩২৫ বার পড়া হয়েছে
১০

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২২ বার পড়া হয়েছে