হরমুজ প্রণালিতে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ঘোষণা ইরানের

হরমুজ প্রণালিতে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ঘোষণা ইরানের

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র যুদ্ধাবস্থার মধ্যেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ পাঁচটি দেশের জাহাজ চলাচলে অভয় দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট কিছু ‘বন্ধুরাষ্ট্র’ এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে।

ইরানের এই বিশেষ তালিকায় বাংলাদেশের পাশাপাশি নাম রয়েছে ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেন, পশ্চিমা সংবাদমাধ্যমগুলো এই জলপথ পুরোপুরি বন্ধ বলে যে দাবি করছে, তা সঠিক নয়।

তিনি বলেন: অনেক দেশের শিপিং কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ যাতায়াতের অনুরোধ জানিয়েছে। আমরা যাদের বন্ধুরাষ্ট্র মনে করি, আমাদের সশস্ত্র বাহিনী তাদের জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করছে। এই তালিকায় বাংলাদেশও আছে বলে আমি বিশ্বাস করি।

বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বিশাল অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। গত মাসে সংঘাত শুরুর পর থেকে ইরান এই পথে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন, যারা এই যুদ্ধে সরাসরি জড়িত বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত, তাদের জন্য এই পথ পুরোপুরি বন্ধ। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই সময়ে মাত্র ১৫৫টি জাহাজ পথটি অতিক্রম করেছে, যার মধ্যে ৯৯টি ছিল তেল ও গ্যাস পরিবাহী ট্যাংকার।

ইরান জানিয়েছে, বন্ধুরাষ্ট্র হলেও যাতায়াতের আগে তাদের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। সম্প্রতি ট্রানজিট অনুমতি না থাকায় সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানগামী একটি কনটেইনার জাহাজকে মাঝপথ থেকেই ঘুরিয়ে দেয় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই ঘোষণার ফলে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে পুরো অঞ্চলের অস্থিরতা কাটেনি বলে পণ্য পরিবহন খরচ ও ঝুঁকি এখনও বিদ্যমান।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

১১ জুন, ২০২৬ - সকাল ৮:৫৫ মি.
হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত, ইরানে যুক্তরাষ্ট্রের দফায় দফায় বিমান হামলা

হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত, ইরানে যুক্তরাষ্ট্রের দফায় দফায় বিমান হামলা

১০ জুন, ২০২৬ - সকাল ৮:১৫ মি.
রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩০ মে, ২০২৬ - রাত ১:০৭ মি.
বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

২৯ মে, ২০২৬ - রাত ২:৪৫ মি.
মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

২৭ মে, ২০২৬ - ভোর ৫:০৩ মি.
তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২৫ মে, ২০২৬ - বিকেল ৩:৪৫ মি.
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ২২ অভিবাসীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ২২ অভিবাসীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার

২৮ মার্চ, ২০২৬ - রাত ১০:৪০ মি.
রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

২৫ মার্চ, ২০২৬ - বিকেল ৩:২৭ মি.
ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ১৫ দফার ‘শান্তি প্রস্তাব, মধ্যস্থতায় পাকিস্তান

ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ১৫ দফার ‘শান্তি প্রস্তাব, মধ্যস্থতায় পাকিস্তান

২৫ মার্চ, ২০২৬ - রাত ২:৪৩ মি.
মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৩ মার্চ, ২০২৬ - বিকেল ৩:৫৩ মি.

সর্বাধিক পঠিত

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

২৪২ বার পড়া হয়েছে

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

২৩০ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

২১৭ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

১৬৫ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

১৬৫ বার পড়া হয়েছে

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

১৬০ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

১৩৯ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবিকে ‘ডাহা মিথ্যা’ বলল ইরান: আলোচনার খবর সরাসরি নাকচ

১৩৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

১৩৬ বার পড়া হয়েছে
১০

মধ্যপ্রাচ্যে রণক্ষেত্র: ২০০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের, খামেনি জীবিত থাকার নিশ্চিত বার্তা

১৩৩ বার পড়া হয়েছে