নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশ ও মাদক কারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ একজন অস্ত্রধারী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার বিকেল তিনটার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনার সময় জসিম ও মোহনসহ সাত-আটজন মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে আত্মরক্ষার্থে দায়িত্বরত দুই উপপরিদর্শক পাল্টা গুলি ছোড়েন, যাতে জসিম নামের এক অস্ত্রধারী পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় কারবারিদের হামলায় আহত হন তিন পুলিশ সদস্য।

আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক মো. রফিক, উপপরিদর্শক নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল। অন্যদিকে পুলিশের গুলিতে আহত জসিম (২৪) ইসদাইর এলাকার বাসিন্দা রেজ্জাকের ছেলে। তাঁর সঙ্গে আটক হওয়া মোহন (২৩) একই এলাকার আব্দুস সালামের ছেলে।

ঘটনার পর অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুজনকে আটক করে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশ লক্ষ্য করে গুলি চালালেও কোনো পুলিশ সদস্য গুলিবিদ্ধ হননি। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে এক মাদক কারবারি আহত হন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
 
Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

১৯ আগস্ট, ২০২৬ - রাত ৯:৫৪ মি.
শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৫২ মি.
সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৯ মি.
রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৪ মি.
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১০ মি.
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:৩৪ মি.
আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

১৬ আগস্ট, ২০২৬ - সকাল ৯:১৯ মি.
সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১৯ মি.
সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

১৪ আগস্ট, ২০২৬ - রাত ১১:১২ মি.
জন্মদিনে পাঁচতারকা আয়োজন নয়, মসজিদে এসি বসালেন সাংবাদিক ইউসুফ আলী

জন্মদিনে পাঁচতারকা আয়োজন নয়, মসজিদে এসি বসালেন সাংবাদিক ইউসুফ আলী

১৪ আগস্ট, ২০২৬ - বিকেল ৩:৪৪ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৫৮০ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৩৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৪৬৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৩০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৩৯৫ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৩৭৯ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৩৭৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৬৮ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৪২ বার পড়া হয়েছে
১০

সোনারগাঁওয়ে ঈদের আনন্দ ম্লান: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পারিবারিক কলহ

২৬৭ বার পড়া হয়েছে