আগাম লিচুর ঘ্রাণে মুখর সোনারগাঁ, খরার ধাক্কা সামলে ৫ কোটি টাকা বিক্রির লক্ষ্যমাত্রা

আগাম লিচুর ঘ্রাণে মুখর সোনারগাঁ, খরার ধাক্কা সামলে ৫ কোটি টাকা বিক্রির লক্ষ্যমাত্রা

সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাজারে আসতে শুরু করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রসালো লিচু। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সোনারগাঁয়ের লিচু আগেভাগেই পরিপক্ক হওয়ায় এখন বাগানগুলোতে চলছে উৎসবের আমেজ। গাছে গাছে ঝুলছে লালচে আভা ছড়ানো লিচু, আর তা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও শ্রমিকরা।

জানা গেছে, ১৭০০ খ্রিষ্টাব্দ নাগাদ পর্তুগিজ বণিকদের হাত ধরে সোনারগাঁয়ে লিচু চাষের সূচনা হয়। সেই থেকে সময়ের পরিক্রমায় এই জনপদের প্রায় ৮৫টি গ্রামে বাণিজ্যিকভাবে লিচু চাষ হচ্ছে। বর্তমানে এ বছর সোনারগাঁও পৌরসভার চিলারবাগ, দৈলেরবাগ, খাসনগর, হরিষপুর, গোয়ালদী, ভট্টপুর, টিপুরদী, বালুয়া দীঘিরপাড়, পানাম গাবতলী, বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া, হামছাদী ও পঞ্চবটি এলাকার বাগানগুলোতে লিচু উৎপাদন করা হয়েছে। 
আবু সাঈদ তারেক জানান, এ বছর ১১০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। ফলন লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম হলেও আগাম ফলন হওয়ায় বাজারে দাম বেশ ভালো। এ বছর সোনারগাঁয়ে প্রায় ৫ কোটি টাকার লিচু বিক্রির প্রত্যাশা করা হচ্ছে।

শনিবার মোগরাপাড়া চৌরাস্তার ফলের আড়তে গিয়ে দেখা যায়,পাতি লিচু: মৌসুমের শুরুতেই বাজারে আসা এই লিচু প্রতি ১০০টি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। কদমী লিচু: আকারে বড় ও সুস্বাদু হওয়ায় এর চাহিদা তুঙ্গে। বাজারে প্রতি ১০০ কদমী লিচু ৬০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

মোগরাপাড়া চৌরাস্তা ও স্থানীয় বাগানগুলোতে এখন পাইকারদের ভিড়। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা বাগান থেকেই সরাসরি লিচু সংগ্রহ করছেন। শুধু পাইকার নয়, ঐতিহাসিক সোনারগাঁ পরিদর্শনে আসা পর্যটকরাও টাটকা ও বিষমুক্ত লিচুর স্বাদ নিতে ভিড় করছেন বাগানগুলোতে।
লিচু পাকার এই সময়ে বাদুড় ও কাঠবিড়ালীর উপদ্রব বেড়ে যায়। প্রিয় ফসল রক্ষায় কৃষকরা রাতে বাগানে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে এবং টিনের ড্রাম বাজিয়ে শব্দ করে পাহারা দিচ্ছেন।

হেকিম আলী বলেন, মৌসুমের শুরুতে অন্তত পাঁচ লাখ লিচু আশা করেছিলেন। কিন্তু অনাবৃষ্টির কারণে হাজার হাজার লিচু ঝরে পড়ছে। পোকার আক্রমণ বাড়ছে। লিচু আকারেও কিছুটা ছোট হয়েছে। পাঁচ বছর ধরে এ ধরনের সমস্যা হচ্ছে।

মোগরাপাড়া চৌরাস্তা এলাকার লিচু ব্যবসায়ী বলেন, প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তা মসজিদের সামনে সোনারগাঁয়ের লিচুর হাট বসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারেরা এই হাট থেকে নিলামে লিচু কিনে নিয়ে যান। ২০ বছর ধরে এই হাট থেকে লিচু কিনে তিনি খুচরা বিক্রি করছেন। এ বছর প্রতি ১০০ কদমি লিচু ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

চাষিদের মতে, বৈশাখের শুরুতে কালবৈশাখী ঝড় ও তাপদাহে কিছুটা বিপর্যয় ঘটলেও বর্তমানে যে দাম পাওয়া যাচ্ছে, তাতে বড় ধরনের লোকসান থেকে রক্ষা পাবেন তারা।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

১৯ আগস্ট, ২০২৬ - রাত ৯:৫৪ মি.
শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৫২ মি.
সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৯ মি.
রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৪ মি.
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১০ মি.
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:৩৪ মি.
আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

১৬ আগস্ট, ২০২৬ - সকাল ৯:১৯ মি.
সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১৯ মি.
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:০৫ মি.
সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

১৪ আগস্ট, ২০২৬ - রাত ১১:১২ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৫৮০ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৩৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৪৬৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৩১ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৩৯৫ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৩৮১ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৩৭৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৬৮ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৪৩ বার পড়া হয়েছে
১০

সোনারগাঁওয়ে ঈদের আনন্দ ম্লান: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পারিবারিক কলহ

২৬৮ বার পড়া হয়েছে