পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় ১০-১৫ বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব: প্রধানমন্ত্রী

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় ১০-১৫ বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সুনির্দিষ্ট পরিকল্পনা এবং লক্ষ্যভিত্তিক বণ্টনের মাধ্যমে জাকাত দেওয়া হলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, বিক্ষিপ্তভাবে জাকাত না দিয়ে দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে।

শনিবার (৭ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু এবং ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশে দারিদ্র্য নিরসনে একটি সুনির্দিষ্ট গাণিতিক মডেল তুলে ধরেন। তিনি বলেন, “দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় ৪ কোটি। এর মধ্যে হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে যদি প্রতি বছর ৫ লাখ পরিবারকে ১ লাখ টাকা করে জাকাত দেওয়া হয়, তবে ওই পরিবারগুলো নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এতে করে পরের বছর তাদের আর জাকাত নেওয়ার প্রয়োজন পড়বে না।

তিনি আরও যোগ করেন, বিভিন্ন গবেষণা অনুযায়ী দেশে প্রতি বছর জাকাতের পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা। এই বিশাল অর্থ যদি সুসংগঠিতভাবে বণ্টন করা যায়, তবে তা দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচনের অংশ হিসেবে এবারের রমজানে আমরা সরকারি ইফতার মাহফিলের সংখ্যা কমিয়ে এনেছি। কৃচ্ছ্রতা সাধনের মাধ্যমে জনকল্যাণে মনোযোগ দেওয়াই আমাদের লক্ষ্য।

ইফতার মাহফিলে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:ধর্মমন্ত্রী: শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ,স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমদ,সমাজকল্যাণ মন্ত্রী: অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন,বিশিষ্ট আলেম: আস-সুন্নাহ ফাউন্ডেশনের,চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

এছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এই আয়োজনে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:৩৭ মি.
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:১০ মি.
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:১৫ মি.
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৩ মি.
মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:২১ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৮ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭৩ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬৩ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫০ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৫ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩২৫ বার পড়া হয়েছে
১০

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২৩ বার পড়া হয়েছে