জাতীয় শিক্ষা পদকে সোনারগাঁর দুই নারীর গৌরবময় অর্জন, এমপি মান্নানের অভিনন্দন

জাতীয় শিক্ষা পদকে সোনারগাঁর দুই নারীর গৌরবময় অর্জন, এমপি মান্নানের অভিনন্দন

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: জাতীয় পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ এ অনন্য গৌরব অর্জন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুই কৃতী ব্যক্তিত্ব। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বি. আর. বিলকিস এবং শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন সোনারগাঁর সাবেক ইউএনও জনাব ফারজানা রহমান।

শিক্ষা ও জনসেবায় তাঁদের এই অসামান্য স্বীকৃতিতে সোনারগাঁবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের জাতীয় সংসদের সদস্য আজহারুল ইসলাম মান্নান, এমপি।

এক অভিনন্দন বার্তায় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, জনাব বি. আর. বিলকিস এবং জনাব ফারজানা রহমানের এই গৌরবময় অর্জন সমগ্র সোনারগাঁবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। শিক্ষা খাতের উন্নয়ন এবং জনসেবায় তাঁদের নিষ্ঠা ও অনন্য অবদান আজ জাতীয় পর্যায়ে মূল্যায়িত হয়েছে।

তিনি এই দুই কর্মকর্তার প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে এমপি আজহারুল ইসলাম মান্নান তাঁদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

স্থানীয় সূত্র জানায়, ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে শিক্ষাদানের পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে, সাবেক ইউএনও ফারজানা রহমান সোনারগাঁয়ে কর্মরত থাকাকালীন জনসেবা ও প্রাথমিক শিক্ষার প্রসারে প্রশংসনীয় ভূমিকা রেখেছিলেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

নারায়ণগঞ্জে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৫ অক্টোবর, ২০২৬ - রাত ৮:১৯ মি.
সোনারগাঁয়ে গ্যাস লাইন কম্প্রেসার বিস্ফোরণ: চিকিৎসাধীন দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটে আরও দুই

সোনারগাঁয়ে গ্যাস লাইন কম্প্রেসার বিস্ফোরণ: চিকিৎসাধীন দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটে আরও দুই

১৫ অক্টোবর, ২০২৬ - সন্ধ্যা ৭:৫৪ মি.
সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

১৫ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:৫২ মি.
রাজুর স্ত্রী পরিচয়ে হোটেলে তাজমীন, রেজিস্টার ও সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

রাজুর স্ত্রী পরিচয়ে হোটেলে তাজমীন, রেজিস্টার ও সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৫২ মি.
তাজমীন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

তাজমীন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৪৯ মি.
ফেসবুকে পরিচয়, প্রেমের টানে কক্সবাজারে তাজমীন, ফেরার পথে ধর্ষণ-হত্যার শিকার

ফেসবুকে পরিচয়, প্রেমের টানে কক্সবাজারে তাজমীন, ফেরার পথে ধর্ষণ-হত্যার শিকার

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৪৬ মি.
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

০৭ অক্টোবর, ২০২৬ - সকাল ৭:৩২ মি.
সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:২৫ মি.
ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

০২ অক্টোবর, ২০২৬ - বিকেল ৩:২১ মি.
মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১৫৭ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

৭৩৫ বার পড়া হয়েছে
৩

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৭০০ বার পড়া হয়েছে
৪

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৬৭ বার পড়া হয়েছে
৫

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৬০ বার পড়া হয়েছে
৬

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫২৭ বার পড়া হয়েছে
৭

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৫০৮ বার পড়া হয়েছে
৮

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৭৯ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪৪৮ বার পড়া হয়েছে
১০

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪৪৪ বার পড়া হয়েছে