শিক্ষার মান বাড়াতে প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই: ইফা মহা-পরিচালক

শিক্ষার মান বাড়াতে প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই: ইফা মহা-পরিচালক

নিজস্ব প্রতিবেদক: নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা কারিকুলাম উন্নয়ন এবং জিপিএস সিস্টেম সফটওয়্যার মনিটরিং ও ফলো-আপ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর আশকোনাস্থিত হজ ক্যাম্পে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এত প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এস এম তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ।

সভায় বক্তারা প্রকল্পের আওতাধীন শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক ও সুসংগঠিত করতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষত জিপিএস সিস্টেম সফটওয়্যার মনিটরিংয়ের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম সঠিক ও স্বচ্ছভাবে পরিচালনা এবং পরিদর্শনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ ও যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন নিয়েও বিশদ আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কেবল ধর্মীয় শিক্ষার পরিসরেই সীমাবদ্ধ নয়, এটি একটি প্রজন্মকে নৈতিকতাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম মাধ্যম। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই কার্যক্রমকে আরও স্বচ্ছ ও কার্যকর করা হবে, যাতে দেশের প্রতিটি প্রান্তে সুষ্ঠুভাবে এর সুফল পৌঁছে দেওয়া যায়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার, মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার এবং মডেল শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

মক্কায় বিশ্বজয় করে দেশে ফিরলেন ৪ হাফেজ, বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা

মক্কায় বিশ্বজয় করে দেশে ফিরলেন ৪ হাফেজ, বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা

২১ আগস্ট, ২০২৬ - রাত ১০:৩২ মি.
ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন শামীম কায়সার লিংকন

২১ আগস্ট, ২০২৬ - রাত ৮:১৮ মি.
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

২১ আগস্ট, ২০২৬ - রাত ৮:০২ মি.
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

২১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০৭ মি.
জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

২১ আগস্ট, ২০২৬ - সকাল ৯:৫৭ মি.
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২০ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৩৯ মি.
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় বাংলাদেশি হাফেজ জাকারিয়ার

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় বাংলাদেশি হাফেজ জাকারিয়ার

২০ আগস্ট, ২০২৬ - বিকেল ৪:৩২ মি.
শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:৩৭ মি.
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:১০ মি.
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪৬ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৯ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৬০ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭৬ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬৭ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫৪ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৯ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩৩৪ বার পড়া হয়েছে
১০

নবাবগঞ্জে ‘নবুয়ত’ দাবির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

৩২৪ বার পড়া হয়েছে