প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান, নেতাকর্মীদের জনসমুদ্র, নতুন দিগন্তের সূচনা

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান, নেতাকর্মীদের জনসমুদ্র, নতুন দিগন্তের সূচনা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তিনি দলীয় কার্যালয়ে পৌঁছান। দীর্ঘ প্রায় দুই দশক পর তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এবং জনসমুদ্রে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ শনিবার সকাল থেকেই নয়াপল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে তিল ধারণের ঠাঁই ছিল না। নেতাকর্মীদের কণ্ঠে ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

দলীয় কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে বসেন। বৈঠক সূত্রে জানা গেছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশ পরিচালনা, অর্থনৈতিক সংস্কার এবং সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করছেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আগমনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন। বিপুল জনসমাগমের কারণে নয়াপল্টন ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, তবে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে কাজ করছেন স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যরা।

দীর্ঘ লড়াই ও প্রবাস জীবন শেষে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিজ দলীয় কার্যালয়ে বসা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সাধারণ নেতাকর্মীদের মতে, দলীয় প্রধানের এই সরাসরি উপস্থিতি তৃনমূলের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এর আগে শুক্রবার রাজধানীর রমনায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে, শনিবার তিনি নয়াপল্টন কার্যালয়ে বসবেন এবং নেতাকর্মীদের সঙ্গে সময় কাটাবেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:৩৭ মি.
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:১০ মি.
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:১৫ মি.
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৩ মি.
মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:২১ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৮ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭৪ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬৩ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫০ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৬ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩২৫ বার পড়া হয়েছে
১০

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২৩ বার পড়া হয়েছে