ধর্মমন্ত্রীর সফল অস্ত্রোপচার: দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া

ধর্মমন্ত্রীর সফল অস্ত্রোপচার: দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া

বিশেষ প্রতিনিধি: ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপির বাম নিতম্বের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। বিষয়টি মন্ত্রীর পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হলেও তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ/অবজারভেশন) রয়েছেন। তাঁর আশু সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য পরিবার ও স্বজনরা দেশবাসীর কাছে আন্তরিক দোয়া চেয়েছেন।

এদিকে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সাক্সরিত এক বিজ্ঞপ্তিতে হাব কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সংগঠনের সকল সদস্য, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্যের জন্য বিশেষ দোয়া করার অনুরোধ জানানো হয়।

ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও দেশবাসীর প্রতি ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হেফাজত আমির বলেন, "ধর্মমন্ত্রী একজন দীনদার, দেশপ্রেমিক ও জনকল্যাণকামী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি অতীতে নানা রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং দেশ ও ইসলামের সেবায় পুনরায় মনোনিবেশ করার তাওফিক দেন।

উক্ত দোয়া মাহফিলে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট আলেম, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে বাদ জোহর দেশের অন্যতম প্রধান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদরাসায় ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। অনুষ্ঠানে সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদসহ অপরাপর শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এছাড়া জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদরাসায় মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, জামিয়া আরাবিয়া জিরিতে মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান, জামিয়া ইউনুছিয়া মাদরাসায় মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ এবং কুমিল্লার আশরফুল উলুম মাদরাসায় মুফতি শামসুল ইসলাম জিলানীর পরিচালনায় পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মহাসচিব এক যৌথ বিবৃতিতে বলেন, অসুস্থ মানুষের রোগমুক্তির জন্য দোয়া করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই ধর্মমন্ত্রীর দ্রুত ও পূর্ণ আরোগ্যের জন্য দেশের সকল মসজিদ, মাদরাসা এবং ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিকভাবে দোয়া করার জন্য পুনরায় আহ্বান জানানো হচ্ছে

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:৩৭ মি.
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:১০ মি.
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:১৫ মি.
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৩ মি.
মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:২১ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৮ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭২ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬৩ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫০ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৫ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩২৫ বার পড়া হয়েছে
১০

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২৩ বার পড়া হয়েছে