বেরোবিতে চিত্র প্রদর্শনী ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, আহত একাধিক

বেরোবিতে চিত্র প্রদর্শনী ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, আহত একাধিক

বেরোবি প্রতিনিধি | রংপুর:  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে এ সংঘাতের সূত্রপাত হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থান উপলক্ষে ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সেখানে 'জুডিশিয়াল কিলিং' শিরোনামের একটি ব্যানারে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত কয়েকজন শীর্ষ জামায়াত নেতা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করা হয়।

শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা গিয়ে উক্ত ব্যানার ও ছবি অপসারণ করতে বললে উভয় পক্ষের মধ্যে চরম বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে গাছের ডাল, স্টাম্প ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সংলগ্ন সড়ক মাঠে এবং ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন।

ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথাযথ অনুমতি নিয়েই আমরা কর্মসূচির আয়োজন করেছিলাম। কিন্তু ছাত্রদলের নেতা-কর্মীরা অনধিকার চর্চা করে আমাদের প্রোগ্রাম পণ্ড করার চেষ্টা করে এবং অতর্কিত হামলা চালায়।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন বলেন, জুলাই প্রদর্শনীর নামে যুদ্ধাপরাধ ও বিতর্কের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি প্রদর্শন করা হচ্ছিল। আমরা প্রশাসনিক নিয়ম মেনে তা সরানোর দাবি জানালে শিবিরের পক্ষ থেকে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের সহ-সভাপতিসহ কয়েকজন আহত হন।

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান জানান, খবর পেয়ে উপাচার্যসহ প্রক্টরিয়াল বডি এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে।

তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সিসিটিভি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে দ্রুত কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা-পুলিশ।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

শাসক থেকে দরবেশ, সোনারগাঁয়ে ঘুমিয়ে আছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:৩৭ মি.
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৭:১০ মি.
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:১৫ মি.
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৩ মি.
মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:২১ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৮ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭৩ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬৩ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫০ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৫ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩২৫ বার পড়া হয়েছে
১০

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২৩ বার পড়া হয়েছে