তেল নেই, তবুও পাম্প ছাড়ছেন না চালকেরা: রাজধানীতে জ্বালানি হাহাকার, লাইন ছাড়িয়েছে কিলোমিটার

তেল নেই, তবুও পাম্প ছাড়ছেন না চালকেরা: রাজধানীতে জ্বালানি হাহাকার, লাইন ছাড়িয়েছে কিলোমিটার

নিজস্ব প্রতিবেদক,রাজধানীতে জ্বালানি তেলের সংকট এখন চরমে। সোমবার (৯ মার্চ) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও ডিজেল, পেট্রল ও অকটেনের জন্য হাহাকার দেখা গেছে ফিলিং স্টেশনগুলোতে। একদিকে তপ্ত রোদ, অন্যদিকে দীর্ঘ অপেক্ষা—সব মিলিয়ে নাভিশ্বাস উঠেছে নগরবাসীর। কোনো কোনো পাম্পে যানবাহনের সারি দেড় কিলোমিটার ছাড়িয়ে গেলেও তেলের দেখা মিলছে না। তেল না থাকা সত্ত্বেও পাম্পের সামনে ঠাঁই দাঁড়িয়ে আছেন শত শত চালক, কারণ অন্য পাম্পে যাওয়ার মতো তেলও অবশিষ্ট নেই তাদের গাড়িতে।

মিরপুর, কল্যাণপুর ও মোহাম্মদপুর এলাকার ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকেই ঝুলছে 'তেল নেই' সাইনবোর্ড। তবুও সেখানে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। পাম্প ছাড়ছেন না কেন—এমন প্রশ্নে চালকদের উত্তর বেশ করুণ। অ্যাপে রাইড শেয়ারিং করা চালক সেলিম মিয়া বলেন, দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। রোজা রেখে রোদের মধ্যে বাইক ঠেলে অন্য পাম্পে নেওয়ার মতো শক্তি নেই। তেলের অপেক্ষায় আছি, যদি গাড়ি আসে।

সবচেয়ে ভয়াবহ চিত্র লক্ষ্য করা গেছে বিজয় সরণির ট্রাস্ট পাম্পে। সেখানে ব্যক্তিগত গাড়ির সারি জাহাঙ্গীরগেট ছাড়িয়ে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার বিস্তৃত হয়েছে। অন্যদিকে মোটরসাইকেলের লাইন পৌঁছেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল ফটক পর্যন্ত। একই চিত্র আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশনেও, যেখানে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেকের সেতু পর্যন্ত ১.২৫ কিলোমিটার দীর্ঘ লাইন দেখা গেছে।

পাম্প কর্তৃপক্ষ বলছে, সংকটের মূলে রয়েছে চাহিদার তুলনায় নগণ্য সরবরাহ। মিরপুর-২ নম্বরের স্যাম অ্যাসোসিয়েটস লিমিটেড পাম্পের ক্যাশিয়ার আরাফাত স্বপ্নীল জানান, গতকাল আসা ৪ হাজার ৫০০ লিটার অকটেন রাতেই শেষ হয়ে গেছে। তিনি বলেন, “গাড়ি ডিপোতে গেছে, কিন্তু তেল নিয়ে কখন ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। এদিকে শেওড়াপাড়া এলাকার এ এস ফিলিং স্টেশনে শুধু ডিজেল পাওয়া গেলেও পেট্রল ও অকটেন না থাকায় ফিরতে হচ্ছে শত শত গ্রাহককে

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১ জুন, ২০২৬ - রাত ৯:১৫ মি.
ইফা মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের

ইফা মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের

১১ জুন, ২০২৬ - সকাল ৬:৩১ মি.
ইফা মহাপরিচালককে নিয়ে রাজনীতি, ১৪ দলীয় জোটের শরিকদের হুঁশিয়ারি দিল আলেম সমাজ

ইফা মহাপরিচালককে নিয়ে রাজনীতি, ১৪ দলীয় জোটের শরিকদের হুঁশিয়ারি দিল আলেম সমাজ

০৯ জুন, ২০২৬ - সকাল ৯:১৮ মি.
৩৯১ দিন পর কারামুক্ত সাবেক মেয়র আইভী, ফিরলেন নিজ বাসভবনে

৩৯১ দিন পর কারামুক্ত সাবেক মেয়র আইভী, ফিরলেন নিজ বাসভবনে

০৪ জুন, ২০২৬ - রাত ৩:২৭ মি.
৪১৯ হাজী নিয়ে ঢাকায় নামল প্রথম ফিরতি ফ্লাইট, চলবে ১ জুলাই পর্যন্ত

৪১৯ হাজী নিয়ে ঢাকায় নামল প্রথম ফিরতি ফ্লাইট, চলবে ১ জুলাই পর্যন্ত

৩০ মে, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে দেশে ফিরছেন ৫ হাজার ৪৩৪ জন হাজি

প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে দেশে ফিরছেন ৫ হাজার ৪৩৪ জন হাজি

৩০ মে, ২০২৬ - ভোর ৫:২৪ মি.
আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

২৬ মে, ২০২৬ - রাত ৩:৪৯ মি.
লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান,লাখো হাজির ফরিয়াদ

লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান,লাখো হাজির ফরিয়াদ

২৫ মে, ২০২৬ - রাত ১০:৩৬ মি.
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ ধান কাটা শ্রমিকের করুণ মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ ধান কাটা শ্রমিকের করুণ মৃত্যু

২৫ মে, ২০২৬ - বিকেল ৩:২৪ মি.
হজের পাঁচ দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু,লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাঁবুর শহর মিনা

হজের পাঁচ দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু,লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাঁবুর শহর মিনা

২৪ মে, ২০২৬ - রাত ১১:০৩ মি.

সর্বাধিক পঠিত

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৩৩৪ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

২৮২ বার পড়া হয়েছে

নবাবগঞ্জে ‘নবুয়ত’ দাবির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

২৪২ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

২৩৬ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

২৩৪ বার পড়া হয়েছে

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

২৩৩ বার পড়া হয়েছে

লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান,লাখো হাজির ফরিয়াদ

২১৬ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে লাইটার কারখানায় ভয়াবহ আগুন: নিহত ৫, দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

১৬৪ বার পড়া হয়েছে

ছুটি শেষে ফিরছে মানুষ: কমলাপুরে ট্রেন বিভ্রাট ও যাত্রীদের ক্ষোভ

১৬২ বার পড়া হয়েছে
১০

হজের পাঁচ দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু,লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাঁবুর শহর মিনা

১৬১ বার পড়া হয়েছে