শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভ,সায়েন্স ল্যাব মোড় অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভ,সায়েন্স ল্যাব মোড় অবরোধ

নিজেস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দিনভর বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও আসাদ গেটের পুলিশি ব্যারিকেড ভেঙে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরে সন্ধ্যার দিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

টানা বৃষ্টি আর জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দিনভর রাজপথে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে সায়েন্স ল্যাব ও নীলক্ষেত মোড় হয়ে শিক্ষার্থীদের মিছিলটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে অবস্থান নেয়।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেয় তারা। দুপুরের পর দ্বিতীয় দফায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ শেষে সংসদ ভবনের অভিমুখে পদযাত্রা শুরু করে আন্দোলনকারীরা।

আসাদ গেট এলাকায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটের সামনে এসে অবস্থান নিলে সেখানে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরবর্তীতে সন্ধ্যার দিকে পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে ও মৃদু চাপ সৃষ্টি করে সংসদ ভবন এলাকা থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ১০ মৃত্যু, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ১০ মৃত্যু, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা

১৮ অক্টোবর, ২০২৬ - সন্ধ্যা ৭:০৫ মি.
ওমরার পথে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাদরাসাশিক্ষক নাসরুল্লাহ, অসহায় স্ত্রী-সন্তান

ওমরার পথে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাদরাসাশিক্ষক নাসরুল্লাহ, অসহায় স্ত্রী-সন্তান

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৫৫ মি.
রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, গভীর শোক সম্মিলিত ইমাম খতিব পরিষদের

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, গভীর শোক সম্মিলিত ইমাম খতিব পরিষদের

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৩৯ মি.
ভোলার লালমোহনে ভাড়া বাসা থেকে মাদরাসাশিক্ষকের নিথর দেহ উদ্ধার, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

ভোলার লালমোহনে ভাড়া বাসা থেকে মাদরাসাশিক্ষকের নিথর দেহ উদ্ধার, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

১০ অক্টোবর, ২০২৬ - সকাল ৮:০৭ মি.
হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

০৭ অক্টোবর, ২০২৬ - সকাল ৬:৪২ মি.
ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:৩২ মি.
জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:১১ মি.
মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৪ মি.
রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৫৬ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯৮০ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৯৪ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৬৩ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৬১৮ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৭২ বার পড়া হয়েছে
৬

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪৭৩ বার পড়া হয়েছে
৭

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪৬৭ বার পড়া হয়েছে
৮

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪৬৭ বার পড়া হয়েছে
৯

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৪৫১ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪৪১ বার পড়া হয়েছে