অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মান্নানকে প্রত্যাহার করা হয়েছে তাঁর অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর। গত শুক্রবার গভীর রাতে নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে, সদর নৌ থানার পাশে সেন্ট্রাল ৫ নম্বর খেয়াঘাট এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মান্নান মাটিতে বসে ও দাঁড়িয়ে গান গাইছেন এবং নাচছেন, মাঝে মাঝে বিলাপও করছেন। এক পর্যায়ে দোকানের পাশে রাখা একটি খাটে শুয়ে তিনি অশ্লীল কথাবার্তাও বলেন, নিজের মুঠোফোন ছুড়ে ফেলে দেন এবং চায়ের দাম মিটিয়ে দেন। তাঁর এই আচরণ দেখে আশপাশের মানুষজন জড়ো হয়ে যান।

উপস্থিত লোকজন কারণ জানতে চাইলে মান্নান জানান, তাঁর স্ত্রী তাঁকে মারধর করেছেন, আর সেই কারণে তিনি মাদক সেবন করেছেন। তিনি এ–ও দাবি করেন যে চাকরি থেকে পদত্যাগ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ পুলিশের জেলা সুপার মো. আলমগীর হোসেন সোমবার প্রথম আলোকে বলেন, ভিডিওটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই মান্নানকে প্রত্যাহার করে তাঁর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জেলা সুপার আরও জানান, মান্নানের স্ত্রী নারায়ণগঞ্জে থাকেন না। এর আগে তিনি র‍্যাবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি বদলি হয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশের সদর থানায় যোগদান করেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

নারায়ণগঞ্জে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৫ অক্টোবর, ২০২৬ - রাত ৮:১৯ মি.
সোনারগাঁয়ে গ্যাস লাইন কম্প্রেসার বিস্ফোরণ: চিকিৎসাধীন দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটে আরও দুই

সোনারগাঁয়ে গ্যাস লাইন কম্প্রেসার বিস্ফোরণ: চিকিৎসাধীন দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটে আরও দুই

১৫ অক্টোবর, ২০২৬ - সন্ধ্যা ৭:৫৪ মি.
সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

১৫ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:৫২ মি.
রাজুর স্ত্রী পরিচয়ে হোটেলে তাজমীন, রেজিস্টার ও সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

রাজুর স্ত্রী পরিচয়ে হোটেলে তাজমীন, রেজিস্টার ও সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৫২ মি.
তাজমীন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

তাজমীন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৪৯ মি.
ফেসবুকে পরিচয়, প্রেমের টানে কক্সবাজারে তাজমীন, ফেরার পথে ধর্ষণ-হত্যার শিকার

ফেসবুকে পরিচয়, প্রেমের টানে কক্সবাজারে তাজমীন, ফেরার পথে ধর্ষণ-হত্যার শিকার

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৪৬ মি.
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

০৭ অক্টোবর, ২০২৬ - সকাল ৭:৩২ মি.
সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:২৫ মি.
ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

০২ অক্টোবর, ২০২৬ - বিকেল ৩:২১ মি.
মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১৫৭ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

৭৩৫ বার পড়া হয়েছে
৩

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৭০০ বার পড়া হয়েছে
৪

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৬৭ বার পড়া হয়েছে
৫

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৬০ বার পড়া হয়েছে
৬

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫২৭ বার পড়া হয়েছে
৭

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৫০৮ বার পড়া হয়েছে
৮

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৭৯ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪৪৮ বার পড়া হয়েছে
১০

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪৪৪ বার পড়া হয়েছে