নারায়ণগঞ্জে ময়লার গাড়ির চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত

নারায়ণগঞ্জে ময়লার গাড়ির চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত

নিজেস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ভাড়া করা একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি দশ পাইপ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়, আব্দুল কাদির জিলানী, সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। মাসুম খান, কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জিলানী ও মাসুম জালকুঁড়ি থেকে মোটরসাইকেলযোগে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দশ পাইপ এলাকায় পৌঁছালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন তারা এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতদের স্মরণে গভীর দুঃখ প্রকাশ করে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন: এই দুই নেতার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। বিগত ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে তারা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। রাজপথের লড়াইয়ে তাদের নামে যেসব রাজনৈতিক মামলা হয়েছিল, আমি নিজেই সেগুলোর আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছি। তাদের পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে গভীর সমবেদনা জানাচ্ছি এবং ভবিষ্যতে সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছি।

দুর্ঘটনার শিকার যানটি সম্পর্কে স্পষ্টীকরণ দিয়ে প্রশাসক আরও জানান, বর্জ্যবাহী ট্রাকটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিজস্ব কোনো গাড়ি নয়। শহর পরিচ্ছন্ন রাখার সুবিধার্থে গত এক মাস আগে ঢাকা থেকে ১১টি ট্রাক ভাড়া করা হয়েছিল, দুর্ঘটনা ঘটানো যানটি মূলত সেই ভাড়াকৃত ট্রাকগুলোরই একটি।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

১৯ আগস্ট, ২০২৬ - রাত ৯:৫৪ মি.
শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৫২ মি.
সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৯ মি.
রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৪ মি.
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১০ মি.
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:৩৪ মি.
আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

১৬ আগস্ট, ২০২৬ - সকাল ৯:১৯ মি.
সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১৯ মি.
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:০৫ মি.
সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

১৪ আগস্ট, ২০২৬ - রাত ১১:১২ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৫৮০ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৩৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৪৬৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৩০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৩৯৫ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৩৮০ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৩৭৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৬৮ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৪২ বার পড়া হয়েছে
১০

সোনারগাঁওয়ে ঈদের আনন্দ ম্লান: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পারিবারিক কলহ

২৬৮ বার পড়া হয়েছে