নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, সরকারি পিস্তল ছিনতাই!

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, সরকারি পিস্তল ছিনতাই!

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় এক পুলিশ কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালিয়ে তার ব্যবহৃত সরকারি পিস্তল ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। সোমবার (৯ মার্চ) ভোর ৬টার দিকে এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আক্রান্ত পুলিশ কর্মকর্তার নাম লুৎফর রহমান। তিনি নারায়ণগঞ্জ সদর থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ইউনিফর্ম পরা অবস্থায় মোটরসাইকেলে করে নিয়মিত টহল দিচ্ছিলেন এসআই লুৎফর রহমান। তিনি নিতাইগঞ্জ এলাকায় পৌঁছালে ৩-৪ জনের একদল দুর্বৃত্ত তার পথরোধ করে দাঁড়ায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি কোপানোর চেষ্টা চালায়।

এসআই লুৎফর রহমান দ্রুত মোটরসাইকেল থেকে সরে গিয়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হলেও দুর্বৃত্তদের দায়ের কোপে তার মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে দুর্বৃত্তরা তার কোমর থেকে সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ছিনতাইকারীদের শনাক্ত করতে এরই মধ্যে জেলা পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ডিবিসহ আমাদের বিশেষ টিমগুলো অভিযান শুরু করেছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে ছিনতাই হওয়া সরকারি অস্ত্রটি উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।

দিনের আলো ফোটার পরপরই খোদ পুলিশ কর্মকর্তার ওপর এমন দুঃসাহসিক হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। ঘটনার পর থেকে নিতাইগঞ্জ ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তল্লাশি জোরদার করা হয়েছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

১৯ আগস্ট, ২০২৬ - রাত ৯:৫৪ মি.
শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৫২ মি.
সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৯ মি.
রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৪ মি.
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১০ মি.
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:৩৪ মি.
আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

১৬ আগস্ট, ২০২৬ - সকাল ৯:১৯ মি.
সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১৯ মি.
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:০৫ মি.
সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

১৪ আগস্ট, ২০২৬ - রাত ১১:১২ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৫৮০ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৩৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৪৬৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৩০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৩৯৫ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৩৮০ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৩৭৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৬৮ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৪২ বার পড়া হয়েছে
১০

সোনারগাঁওয়ে ঈদের আনন্দ ম্লান: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পারিবারিক কলহ

২৬৮ বার পড়া হয়েছে