সোনারগাঁয়ে লোকালয়ে শিয়ালের কামড়, ছড়িয়েছে আতঙ্ক

সোনারগাঁয়ে লোকালয়ে শিয়ালের কামড়, ছড়িয়েছে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি গ্রামে হঠাৎ শিয়ালের উপদ্রব দেখা দিয়েছে। লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় অধিবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হঠাৎ দু-তিনটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। বাড়ির আঙিনায় থাকা মানুষ ও সড়কের পথচারীদের ওপর অতর্কিত হামলা চালায় শিয়ালগুলো। যাকেই সামনে পেয়েছে, তাকেই কামড়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে ওই সব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, লিটন, শিশু আবদুল্লাহ, ভটেরকান্দী জামে মসজিদের ইমাম মিনহাজ, স্থানীয় বাসিন্দা আবদুল হাই, এক বৃদ্ধা এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ মোট ১৫ জন।

আহত দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, "আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি শিয়াল এসে আমার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে গেছে।"

আরেক আহত ব্যক্তি লিটন বলেন, শিয়ালগুলো খুবই আক্রমণাত্মক ছিল। একজনকে কামড়ে দৌড়ে গিয়ে আবার অন্যজনের ওপর হামলা করছিল। এতে সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব বলেন, "শিয়ালের কামড়ে আহত সবাই হাসপাতালে এসে চিকিৎসাসেবা নিয়েছেন। তাঁদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক (র‍্যাবিস) প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, এলাকায় সম্প্রতি শিয়ালের উপদ্রব বেড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

১৯ আগস্ট, ২০২৬ - রাত ৯:৫৪ মি.
শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৫২ মি.
সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৯ মি.
রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৪ মি.
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১০ মি.
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:৩৪ মি.
আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

১৬ আগস্ট, ২০২৬ - সকাল ৯:১৯ মি.
সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১৯ মি.
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:০৫ মি.
সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

১৪ আগস্ট, ২০২৬ - রাত ১১:১২ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৫৮০ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৩৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৪৬৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৩০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৩৯৫ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৩৮০ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৩৭৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৬৮ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৪২ বার পড়া হয়েছে
১০

সোনারগাঁওয়ে ঈদের আনন্দ ম্লান: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পারিবারিক কলহ

২৬৮ বার পড়া হয়েছে