দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ প্রবাসীর মৃত্যু, সবার বাড়ি নারায়ণগঞ্জে

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ প্রবাসীর মৃত্যু, সবার বাড়ি নারায়ণগঞ্জে

দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (কোমানি) সংলগ্ন সমো এলাকায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।

স্থানীয় ও প্রবাসী সূত্র জানায়, ওই প্রতিষ্ঠানের ভেতরের একটি আবাসিক কক্ষে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা কর্মীরা বের হতে পারেননি। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন-মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)। বাকি দুজনের পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা গেছে, নিহতদের প্রত্যেকের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ একটি তদন্ত দল গঠন করেছে।

এই হৃদয়বিদারক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি এবং নারায়ণগঞ্জে নিহতদের স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট প্রবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে লাশ দ্রুত দেশে ফেরত আনার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

কলকাতায় বাজেট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত ৯, অধিকাংশ বাংলাদেশি

কলকাতায় বাজেট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত ৯, অধিকাংশ বাংলাদেশি

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৪৭ মি.
লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

১৯ আগস্ট, ২০২৬ - ভোর ৫:৪২ মি.
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

০৪ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৮ মি.
গভীর রাতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি যুক্তরাষ্ট্রের

গভীর রাতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি যুক্তরাষ্ট্রের

২৯ জুলাই, ২০২৬ - সকাল ১০:২২ মি.
চীন–পাকিস্তানের নৌ সক্ষমতার প্রেক্ষাপটে ২০০ যুদ্ধজাহাজের লক্ষ্য ভারতের

চীন–পাকিস্তানের নৌ সক্ষমতার প্রেক্ষাপটে ২০০ যুদ্ধজাহাজের লক্ষ্য ভারতের

২৮ জুলাই, ২০২৬ - রাত ৮:০৮ মি.
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

২৫ জুলাই, ২০২৬ - বিকেল ৫:৩০ মি.
ভারতে প্রশ্নফাঁস ও পুলিশি বর্বরতার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে সিজেপির বিক্ষোভের ডাক

ভারতে প্রশ্নফাঁস ও পুলিশি বর্বরতার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে সিজেপির বিক্ষোভের ডাক

২৩ জুলাই, ২০২৬ - রাত ৮:১৮ মি.
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ যাদবকে আটক

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ যাদবকে আটক

২১ জুলাই, ২০২৬ - রাত ৮:৩৯ মি.
নিস্প্রভ আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

নিস্প্রভ আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

২০ জুলাই, ২০২৬ - বিকেল ৪:৪৬ মি.
হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাংকারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা

হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাংকারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা

১৮ জুলাই, ২০২৬ - সকাল ৮:০৩ মি.

সর্বাধিক পঠিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,২৩৩ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৩১৮ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩০৬ বার পড়া হয়েছে

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

২৯৩ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

২৫৭ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৩৮ বার পড়া হয়েছে

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

২৩১ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২২৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২০৫ বার পড়া হয়েছে
১০

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২০৩ বার পড়া হয়েছে