ছেলেকে বিদেশ পাঠাতে জমি বিক্রি, দেশে ফিরে সেই ছেলের হাতেই নির্যাতিত মা

ছেলেকে বিদেশ পাঠাতে জমি বিক্রি, দেশে ফিরে সেই ছেলের হাতেই নির্যাতিত মা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মায়ের স্বপ্ন ছিল, বড় ছেলে একদিন স্বাবলম্বী হয়ে সংসারের হাল ধরবেন, ঘুচবে দীর্ঘদিনের অভাব-অনটন। সেই স্বপ্ন পূরণে ভিটেমাটি বিক্রি করেছেন, বিভিন্ন এনজিও থেকে কিস্তিতে ঋণ নিয়েছেন। নিজের সামর্থ্যের শেষটুকু দিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলেন স্বামীহারা ফাতেমা আক্তার (৪৫)। ছেলেকে দেশে ফিরিয়ে আনতেও নতুন করে ঋণের বোঝা কাঁধে নিয়েছেন তিনি। কিন্তু সেই প্রবাসফেরত ছেলের বিরুদ্ধেই এবার মাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

লিখিত অভিযোগে ফাতেমা আক্তার উল্লেখ করেন, গত দুই বছর আগে নিজের জমি বিক্রি করে ও এনজিও প্রতিষ্ঠান থেকে কিস্তিতে টাকা তুলে সর্বমোট ৭ লাখ টাকা জোগাড় করে বড় ছেলে আলভীকে সৌদি আরব পাঠান। কিন্তু প্রবাসে যাওয়ার পর থেকে আলভী পাল্টে যেতে থাকে। স্ত্রী সুমাইয়া ও চাচা সুমনের প্ররোচনায় পড়ে নিজের গর্ভধারিণী মায়ের খোঁজ খবর নেয়া বন্ধ করে দেয়। দীর্ঘ দেড় বছর মায়ের কোনো ভরণপোষণও দেয়নি। ফলে অর্থের অভাবে ছোট ছেলে ফারদিনকে নিয়ে অনাহারে এবং অর্ধাহারে দিন কাটিয়েছেন অসহায় মা ফাতেমা আক্তার।
পরবর্তী সময়ে সৌদি আরবে আলভী অবৈধ হয়ে পড়লে তাকে জেল-জরিমানা থেকে বাঁচাতে ও দেশে ফিরিয়ে আনতে পুনরায় বিপুল অঙ্কের টাকার প্রয়োজন হয়। সন্তানের বিপদে স্থির থাকতে না পেরে ফাতেমা আক্তার তার চাচাতো ভাই হাসানের সহযোগিতায় এনজিও প্রতিষ্ঠান থেকে কিস্তিতে টাকা তোলেন এবং হাসানের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নেন। এভাবে আরও ৩ লাখ টাকা সৌদি আরবে পাঠিয়ে প্রায় দেড় মাস আগে ছেলেকে দেশে ফিরিয়ে আনেন ফাতেমা আক্তার। সন্তানকে দেশে ফিরিয়ে আনতে বিরাট অংকের ঋণের বোঝা মাথায় নেন তিনি।
ফাতেমা আক্তার লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন, গত ২৪ জুলাই রাত ১১টার দিকে তার চাচাতো ভাই হাসান পাওনা টাকা ফেরত চাইতে এলে ক্ষিপ্ত হয়ে ওঠে আলভী। কোন কিছু বুঝে ওঠার আগেই আলভী ও উল্লেখিত অভিযুক্তরা লোহার রড দিয়ে পিটিয়ে হাসানকে গুরুতর আহত ও রক্তাক্ত জখম করে। এ সময় ফাতেমা আক্তার ছোট ছেলে ফারদিনকে সাথে নিয়ে নিজের ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে আলভী মায়ের উপরও পৈশাচিক হামলা চালায়। লোহার রড দিয়ে আঘাত করে ফাতেমাকে মারাত্বক আহত করে। এক পর্যায়ে ঘরের ওয়ারড্রোবের ড্রয়ারে থাকা মায়ের গচ্ছিত নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে রক্তাক্ত অবস্থাতেই মা ফাতেমা আক্তারকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আলভী। ছেলের নির্যাতনে আহত ফাতেমা পরে স্থানীয়দের সহায়তায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফেরার চেষ্টা করলে ফাতেমা আক্তারকে প্রাণনাশের হুমকি দেয়া হয় বলেও লিখিত অভিযোগে তিনি উল্লেখ করে। এ অবস্থায় নিজের নিরাপত্তার আশঙ্কায় ফাতেমা আক্তার নিরুপায় হয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রশাসনের কাছে আইনগত সহায়তাও চেয়েছেন তিনি।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে, সত্যতা মিললে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

১৯ আগস্ট, ২০২৬ - রাত ৯:৫৪ মি.
শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৫২ মি.
সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৯ মি.
রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৪ মি.
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১০ মি.
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:৩৪ মি.
আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

১৬ আগস্ট, ২০২৬ - সকাল ৯:১৯ মি.
সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১৯ মি.
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:০৫ মি.
সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

১৪ আগস্ট, ২০২৬ - রাত ১১:১২ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৫৮০ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৩৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৪৬৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৩০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৩৯৫ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৩৮০ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৩৭৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৬৮ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৪২ বার পড়া হয়েছে
১০

সোনারগাঁওয়ে ঈদের আনন্দ ম্লান: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পারিবারিক কলহ

২৬৮ বার পড়া হয়েছে