আদালতের শর্ত ভেঙে সিদ্ধিরগঞ্জে পার্টনারদের কারখানা দখলের অভিযোগ

আদালতের শর্ত ভেঙে সিদ্ধিরগঞ্জে পার্টনারদের কারখানা দখলের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অর্গানিক নিট ওয়্যার নামে একটি নিটিং কারখানার অংশীদারদের (পার্টনার) সাথে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এ. কে. এম ইব্রাহিম খন্দকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু অর্থ আত্মসাৎই নয়, কৌশলে পুরো প্রতিষ্ঠান দখল করে এখন ভেতরের মূল্যবান মেশিনারিজ অন্যত্র বিক্রি করার পাঁয়তারা চালাচ্ছেন বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।

ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত ইব্রাহিম অত্যন্ত চতুরতার সাথে অংশীদারদের ব্যবসা থেকে তাড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ‘ইব্রাহিম নিট ওয়্যার’ রেখেছেন। বর্তমানে মামুন নামে এক ব্যক্তিকে দিয়ে তিনি ফ্যাক্টরির কার্যক্রম ও মেশিনারিজ চালাচ্ছেন।

তথ্যসূত্রে জানা যায়, এই প্রতারণার ঘটনায় ভুক্তভোগী অংশীদার মো: মানিক মিয়া ও অন্যান্য পার্টনাররা বাদী হয়ে ২০১৫ সালের ৯ ডিসেম্বর নারায়ণগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে আদালত আসামি এ. কে. এম ইব্রাহিম খন্দকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

গ্রেফতারী পরোয়ানা জারির পর ৪ দিন পলাতক ছিলেন ইব্রাহিম। পরবর্তীতে ১৩ এপ্রিল ২০২৬ তারিখে পাওনাদারদের সমস্ত পাওনা বুঝিয়ে দেওয়া হবে আদালতে এমন শর্ত ও মুচলেকা দিয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

তবে ভুক্তভোগী মানিক মিয়া অভিযোগ করে বলেন, আদালত থেকে সমঝোতার শর্তে জামিন নিলেও ইব্রাহিম এখন আর কোনো সমঝোতা করছেন না। আমরা আমাদের বিনিয়োগের টাকা ফেরত চাইলে তিনি নানা টালবাহানা করছেন। উল্টো এখন ফ্যাক্টরির ভেতরের দামী মেশিনারিজগুলো গোপনে অন্যত্র বিক্রি করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

অনুসন্ধানে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের গোদনাইল নাসিক ৮নং ওয়ার্ডের ভুঁইয়াপাড়া এলাকার আব্দুল আউয়াল খন্দকারের ছেলে এই এ. কে. এম ইব্রাহিম খন্দকার। অথচ ‘অর্গানিক নিট ওয়্যার প্রতিষ্ঠানটির বৈধ ট্রেড লাইসেন্স রয়েছে ভুক্তভোগী বাদী মানিক মিয়াসহ ৩ জন অংশীদারের নামে। এমনকি ফ্যাক্টরির বিদ্যুৎ বিলও মানিক মিয়ার নামেই চলমান রয়েছে। সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গায়ের জোরে ও কূটকৌশলে ফ্যাক্টরি দখল করে রেখেছেন ইব্রাহিম।

এই জালিয়াতি ও প্রতারণার ঘটনায় আদালতে দায়ের করা মামলায় সাক্ষী করা হয়েছে মো: ওমর ফারুক, শাহ আলম, আমির হোসেন, মো: স্বাধীন, মো: কাসেম মেম্বার মিয়া, মো: আব্দুল্লাহ সজিব ও মো: মাসুমকে।

এদিকে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এ. কে. এম ইব্রাহিম খন্দকার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, ব্যবসায়িক অভ্যন্তরীণ কিছু হিসাব-নিকাশ নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমি কোনো প্রতারণা বা অর্থ আত্মসাৎ করিনি, আর ফ্যাক্টরির মেশিনারিজ বিক্রি করার চেষ্টার বিষয়টিও সত্য নয়। ব্যবসার নিয়ম মেনেই সবকিছু চলছে। আদালত আমাকে জামিন দিয়েছেন এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করতে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

এদিকে প্রকাশ্য দিবালোকে এভাবে ব্যবসায়িক অংশীদারদের ঠকিয়ে কারখানা দখল ও মালামাল বিক্রির চেষ্টার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সচেতন এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো: মানিক মিয়াসহ স্থানীয়রা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই ঘটনার সুষ্ঠু সমাধান এবং পাওনা টাকা উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

১৯ আগস্ট, ২০২৬ - রাত ৯:৫৪ মি.
শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

শীতলক্ষ্যায় অবৈধ দখল ও দূষণবিরোধী বিশেষ অভিযান, একাধিক কারখানাকে জরিমানা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৫২ মি.
সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, বিপুল জ্বালানি উদ্ধার

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৯ মি.
রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:৪৪ মি.
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরসহ আহত ১০

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১০ মি.
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:৩৪ মি.
আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

১৬ আগস্ট, ২০২৬ - সকাল ৯:১৯ মি.
সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১৯ মি.
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:০৫ মি.
সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

১৪ আগস্ট, ২০২৬ - রাত ১১:১২ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৫৮০ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৩৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৪৬৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৩০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৩৯৫ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৩৮০ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৩৭৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৬৮ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৪২ বার পড়া হয়েছে
১০

সোনারগাঁওয়ে ঈদের আনন্দ ম্লান: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পারিবারিক কলহ

২৬৮ বার পড়া হয়েছে