লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ২২ অভিবাসীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ২২ অভিবাসীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সুনামগঞ্জ প্রতিনিধি: লিবিয়া থেকে সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ইঞ্জিনচালিত রাবারের নৌকা বিকল হয়ে অন্তত ২২ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বড় একটি অংশ বাংলাদেশি বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রিসের উপকূলীয় রক্ষা বাহিনী (কোস্টগার্ড) গত শুক্রবার (২৭ মার্চ) গভীর রাতে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি নাগরিক।

উদ্ধারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, গত ২১ মার্চ লিবিয়ার তোবরুক বন্দর থেকে একটি রাবারের নৌকায় করে তারা ইতালির উদ্দেশ্যে রওনা হন। যাত্রার কিছু সময় পর নৌকাটি দিক হারিয়ে ফেলে এবং মাঝসমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। টানা ৬ দিন কোনো খাবার ও পানীয় ছাড়া তীব্র শীত আর প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে ভাসতে থাকেন তারা। অনাহার, পানিশূন্যতা এবং তীব্র ঠান্ডায় একে একে ২২ জন যাত্রী মারা যান। বেঁচে ফেরা ব্যক্তিরা জানিয়েছেন, মানবপাচারকারীদের নির্দেশে মৃতদেহগুলো সমুদ্রে ফেলে দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলীয় রক্ষা বাহিনী ফ্রন্টেক্সের একটি জাহাজ গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছ থেকে ২৬ জনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানি এবং ১ জন চাদের নাগরিক রয়েছেন। এদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় দুজনকে ক্রিটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, এই ট্র্যাজেডিতে সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর উপজেলার অন্তত ৮ থেকে ১০ জন যুবকের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের স্বজনরা জানান, একেকজন যুবককে ইতালি পাঠানোর জন্য দালালের হাতে ১০ থেকে ১২ লাখ টাকা তুলে দিয়েছিলেন তারা। বসতভিটা ও হালের গরু বিক্রি করে দেওয়া এই টাকা এখন কেবল শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের এক নিহতের মামা উমেদ আলী বিলাপ করতে করতে বলেন, জমি বিক্রি করে দালালের হাতে টাকা তুলে দিয়েছিলাম ছেলেকে পাঠাতে। এখন টাকাও গেল, ছেলেও গেল। আমরা এই খুনি দালাল চক্রের বিচার চাই।
গ্রিক কর্তৃপক্ষ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দক্ষিণ সুদানের দুই যুবককে (১৯ ও ২২ বছর) গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তা এবং অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম দুই মাসেই ভূমধ্যসাগরে মৃত্যুর সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই অন্তত ৫৫৯ জন প্রাণ হারিয়েছেন, যা গত বছরের একই সময়ে ছিল ২৮৭ জন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

কলকাতায় বাজেট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত ৯, অধিকাংশ বাংলাদেশি

কলকাতায় বাজেট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত ৯, অধিকাংশ বাংলাদেশি

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৪৭ মি.
লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

১৯ আগস্ট, ২০২৬ - ভোর ৫:৪২ মি.
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

০৪ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৮ মি.
গভীর রাতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি যুক্তরাষ্ট্রের

গভীর রাতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি যুক্তরাষ্ট্রের

২৯ জুলাই, ২০২৬ - সকাল ১০:২২ মি.
চীন–পাকিস্তানের নৌ সক্ষমতার প্রেক্ষাপটে ২০০ যুদ্ধজাহাজের লক্ষ্য ভারতের

চীন–পাকিস্তানের নৌ সক্ষমতার প্রেক্ষাপটে ২০০ যুদ্ধজাহাজের লক্ষ্য ভারতের

২৮ জুলাই, ২০২৬ - রাত ৮:০৮ মি.
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ প্রবাসীর মৃত্যু, সবার বাড়ি নারায়ণগঞ্জে

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ প্রবাসীর মৃত্যু, সবার বাড়ি নারায়ণগঞ্জে

২৮ জুলাই, ২০২৬ - বিকেল ৪:৫১ মি.
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

২৫ জুলাই, ২০২৬ - বিকেল ৫:৩০ মি.
ভারতে প্রশ্নফাঁস ও পুলিশি বর্বরতার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে সিজেপির বিক্ষোভের ডাক

ভারতে প্রশ্নফাঁস ও পুলিশি বর্বরতার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে সিজেপির বিক্ষোভের ডাক

২৩ জুলাই, ২০২৬ - রাত ৮:১৮ মি.
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ যাদবকে আটক

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ যাদবকে আটক

২১ জুলাই, ২০২৬ - রাত ৮:৩৯ মি.
নিস্প্রভ আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

নিস্প্রভ আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

২০ জুলাই, ২০২৬ - বিকেল ৪:৪৬ মি.

সর্বাধিক পঠিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,২৩৪ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৩২১ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩০৭ বার পড়া হয়েছে

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

২৯৪ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

২৫৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৪১ বার পড়া হয়েছে

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

২৩২ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২২৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২০৬ বার পড়া হয়েছে
১০

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২০৪ বার পড়া হয়েছে