খামেনি জীবিত আছেন, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর: ছড়ানো খবরকে ‘গুজব’ আখ্যা

খামেনি জীবিত আছেন, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর: ছড়ানো খবরকে ‘গুজব’ আখ্যা

আর্ন্তজাতিক ডেস্ক : ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা ও অবস্থান নিয়ে সৃষ্ট সব জল্পনা উড়িয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি নিশ্চিত করেছেন যে, খামেনি সুস্থ ও জীবিত আছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাঘচি এই দাবি করেন। পরবর্তীতে বিবিসিসহ শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য প্রচার করে।

খামেনির মৃত্যু বা নিহত হওয়ার খবরকে ভিত্তিহীন দাবি করে আরাঘচি বলেন, "আমার জানামতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। শুধু তিনি নন, ইরানের শীর্ষ পর্যায়ের সকল কর্মকর্তাই বর্তমানে নিরাপদ ও জীবিত আছেন।

উত্তেজনা প্রশমনে আগ্রহ: পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, ইরান এই মুহূর্তে সংঘাত বাড়াতে আগ্রহী নয়। তিনি বলেন, ইরান উত্তেজনা কমাতে চায় এবং আলোচনায় বসতে প্রস্তুত। তবে এর জন্য শর্ত হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের হামলা বন্ধ করতে হবে।

বর্তমানে সরাসরি কোনো সংলাপ না চললেও, যুক্তরাষ্ট্র চাইলে কীভাবে যোগাযোগ করতে হবে তা তারা জানে বলে মন্তব্য করেন আরাঘচি। উল্লেখ্য, মাত্র দুই দিন আগেই পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে এক দফা বৈঠক সম্পন্ন হয়েছে।

অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার বিষয়টি স্বীকার করে তিনি একে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন। তিনি প্রতিবেশী দেশগুলোকে আশ্বস্ত করে বলেন, "আমাদের লক্ষ্য কোনো প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং আত্মরক্ষার স্বার্থে নির্দিষ্ট সামরিক ঘাঁটিগুলো।

উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। খোদ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে সেই ধোঁয়াশা আপাতত কাটল বলে মনে করছেন বিশ্লেষকরা।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

কলকাতায় বাজেট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত ৯, অধিকাংশ বাংলাদেশি

কলকাতায় বাজেট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত ৯, অধিকাংশ বাংলাদেশি

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৪৭ মি.
লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

১৯ আগস্ট, ২০২৬ - ভোর ৫:৪২ মি.
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

০৪ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৮ মি.
গভীর রাতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি যুক্তরাষ্ট্রের

গভীর রাতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি যুক্তরাষ্ট্রের

২৯ জুলাই, ২০২৬ - সকাল ১০:২২ মি.
চীন–পাকিস্তানের নৌ সক্ষমতার প্রেক্ষাপটে ২০০ যুদ্ধজাহাজের লক্ষ্য ভারতের

চীন–পাকিস্তানের নৌ সক্ষমতার প্রেক্ষাপটে ২০০ যুদ্ধজাহাজের লক্ষ্য ভারতের

২৮ জুলাই, ২০২৬ - রাত ৮:০৮ মি.
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ প্রবাসীর মৃত্যু, সবার বাড়ি নারায়ণগঞ্জে

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ প্রবাসীর মৃত্যু, সবার বাড়ি নারায়ণগঞ্জে

২৮ জুলাই, ২০২৬ - বিকেল ৪:৫১ মি.
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

২৫ জুলাই, ২০২৬ - বিকেল ৫:৩০ মি.
ভারতে প্রশ্নফাঁস ও পুলিশি বর্বরতার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে সিজেপির বিক্ষোভের ডাক

ভারতে প্রশ্নফাঁস ও পুলিশি বর্বরতার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে সিজেপির বিক্ষোভের ডাক

২৩ জুলাই, ২০২৬ - রাত ৮:১৮ মি.
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ যাদবকে আটক

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ যাদবকে আটক

২১ জুলাই, ২০২৬ - রাত ৮:৩৯ মি.
নিস্প্রভ আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

নিস্প্রভ আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

২০ জুলাই, ২০২৬ - বিকেল ৪:৪৬ মি.

সর্বাধিক পঠিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,২৩৪ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৩১৯ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩০৭ বার পড়া হয়েছে

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

২৯৪ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

২৫৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৪১ বার পড়া হয়েছে

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

২৩২ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২২৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২০৬ বার পড়া হয়েছে
১০

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২০৪ বার পড়া হয়েছে