হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিল সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী

হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিল সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই সফলভাবে ধ্বংস করেছে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এই তথ্য নিশ্চিত করেছেন।

জোটের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য হামলার আশঙ্কায় এর আগে রাজধানী রিয়াদের অধিবাসীদের সতর্ক করতে জরুরি লাল সসংকেত জারি করে দেশের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এই বার্তা দিয়ে নাগরিকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সবাইকে জরুরি নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানায়।

সংবাদসূত্রে জানা গেছে, হামলার সময় রিয়াদের পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশ, আভা শহর এবং এর নিকটবর্তী খামিস মুশাইত এলাকায়ও জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার পর পরিস্থিতির ঝুঁকি কমে আসায় অল্প কিছুক্ষণের মধ্যেই সেসব এলাকা থেকে বিপদসংকেত তুলে নেওয়া হয়।

সৌদি কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পাশাপাশি যেকোনো ক্ষতিগ্রস্ত এলাকায় ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

২৭৭ সেনার লাশ বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন

২৭৭ সেনার লাশ বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন

২৩ অক্টোবর, ২০২৬ - সকাল ১০:১৬ মি.
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: প্রাণহানি বেড়ে ১৬, ব্যাপক ধ্বংসযজ্ঞ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: প্রাণহানি বেড়ে ১৬, ব্যাপক ধ্বংসযজ্ঞ

২৩ অক্টোবর, ২০২৬ - সকাল ১০:০৯ মি.
মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

১৮ অক্টোবর, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.
রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, যাত্রী টার্মিনালে আগুন

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, যাত্রী টার্মিনালে আগুন

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৪৩ মি.
বিশ্ববাজারে রুশ ডিজেল সরবরাহে পুতিনের সম্মতি, নিষেধাজ্ঞা শিথিলে ট্রাম্প: তীব্র নিন্দা জেলেনস্কির

বিশ্ববাজারে রুশ ডিজেল সরবরাহে পুতিনের সম্মতি, নিষেধাজ্ঞা শিথিলে ট্রাম্প: তীব্র নিন্দা জেলেনস্কির

১০ অক্টোবর, ২০২৬ - সকাল ৮:২১ মি.
সোমবার ফজরে জীবনের সর্বশেষ দিয়ে মারা গেলেন মক্কার গ্রান্ড মসজিদের মুয়াজ্জিন |

সোমবার ফজরে জীবনের সর্বশেষ দিয়ে মারা গেলেন মক্কার গ্রান্ড মসজিদের মুয়াজ্জিন |

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:৪৯ মি.
মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরি, পাঠানো হচ্ছে ১০ হাজার সেনা

মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরি, পাঠানো হচ্ছে ১০ হাজার সেনা

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:২৩ মি.
হরমুজে পানামার তেলবাহী জাহাজে হামলা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী দাবি

হরমুজে পানামার তেলবাহী জাহাজে হামলা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী দাবি

১৫ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৪৯ মি.
সোমবার হরমুজ প্রণালি নিরাপত্তা চুক্তি সই করবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা: ইরানি প্রেসিডেন্ট

সোমবার হরমুজ প্রণালি নিরাপত্তা চুক্তি সই করবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা: ইরানি প্রেসিডেন্ট

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৫৯ মি.
মোদি-জিনপিং বৈঠকের আগে বন্ধুত্বের সুর, বদলাচ্ছে দিল্লি-বেইজিং সমীকরণ

মোদি-জিনপিং বৈঠকের আগে বন্ধুত্বের সুর, বদলাচ্ছে দিল্লি-বেইজিং সমীকরণ

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৫৩ মি.

সর্বাধিক পঠিত

১

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,৩৪০ বার পড়া হয়েছে
২

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৪২৪ বার পড়া হয়েছে
৩

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩৯৬ বার পড়া হয়েছে
৪

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

৩৬৬ বার পড়া হয়েছে
৫

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩৫৩ বার পড়া হয়েছে
৬

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

৩৫২ বার পড়া হয়েছে
৭

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

৩২৬ বার পড়া হয়েছে
৮

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

৩১৮ বার পড়া হয়েছে
৯

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২৮৭ বার পড়া হয়েছে
১০

মেসি জাদুতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

২৭৮ বার পড়া হয়েছে