বেপরোয়া গতির ডিজিটাল লাগাম, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১,৪২৭ ক্যামেরা, সরাসরি জরিমানা

বেপরোয়া গতির ডিজিটাল লাগাম, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১,৪২৭ ক্যামেরা, সরাসরি জরিমানা

বিশেষ প্রতিবেদক: দেশের সবচেয়ে ব্যস্ততম মহাসড়ক ঢাকা-চট্টগ্রামে এবার বসছে দেশের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই নজরদারি ব্যবস্থা। গতিসীমা লঙ্ঘন, অবৈধ পার্কিং কিংবা উল্টোপথে গাড়ি চালানোর মতো ট্রাফিক আইন ভাঙলেই এবার আর মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিজেই শনাক্ত করবে অপরাধ, আর মোবাইলে চলে আসবে জরিমানার বার্তা। আগামী ১৮ আগস্ট (মঙ্গলবার) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে এই 'অটো ফাইন সিস্টেম'।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীতে ইতিমধ্যে আধা-স্বয়ংক্রিয় এআই ক্যামেরায় ট্রাফিক নিয়ন্ত্রণ চললেও দেশে প্রথমবারের মতো কোনো মহাসড়কে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তির এআই ক্যামেরা বসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নজরদারির আওতায় আনতে বসানো হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা। কার্যক্রমটি ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে, আর ১৮ আগস্ট থেকে শুরু হবে আনুষ্ঠানিক মামলা প্রদান। এই কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

হাইওয়ে পুলিশ সদরদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং কিংবা উল্টোপথে চলাচলের মতো লঙ্ঘন ঘটলে এআই ক্যামেরা তাৎক্ষণিকভাবে যানবাহনটি শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি করবে। এরপর যানবাহনের নিবন্ধিত মালিকের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে মামলার বিস্তারিত তথ্য পাঠানো হবে। জরিমানার অর্থ পরিশোধের জন্য গ্রাহকদের আর থানা বা কার্যালয়ে যেতে হবে না - বিকাশ, নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমেই তা সরাসরি পরিশোধ করা যাবে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং নিয়ম অনুযায়ী জরিমানা আদায় আরও স্বচ্ছ, নির্ভুল ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। মানুষের হস্তক্ষেপ ছাড়াই পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দুর্নীতি ও পক্ষপাতিত্বের সুযোগ কমবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতি ও অনিয়ন্ত্রিত ওভারটেকিং সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত। হাইওয়ে পুলিশের প্রত্যাশা, এআই-নির্ভর এই ব্যবস্থা চালুর ফলে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা বাড়বে, যান চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

উদ্যোগটি সফল করতে যাত্রী সাধারণ, পরিবহন মালিক ও শ্রমিক নেতাসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেছে হাইওয়ে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ মহাসড়কেও এই ধরনের এআই-নির্ভর নজরদারি ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা, আজ আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:২৯ মি.
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শামীম কায়সার লিংকন

২০ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০০ মি.
ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

১৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৯ মি.
পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

পাঁচশ বছরের সাক্ষী, সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ

১৯ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

১৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:৩৫ মি.
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৮ আগস্ট, ২০২৬ - সকাল ১১:১৫ মি.
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠান আজ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৪৩ মি.
মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

১৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:২১ মি.
উহুদ প্রান্তরে ৭০ বীর সাহাবিকে নিজ হাতে দাফন করেন নবীজি (সা.)

উহুদ প্রান্তরে ৭০ বীর সাহাবিকে নিজ হাতে দাফন করেন নবীজি (সা.)

১৫ আগস্ট, ২০২৬ - রাত ১:০৮ মি.
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

১৪ আগস্ট, ২০২৬ - বিকেল ৪:১৫ মি.

সর্বাধিক পঠিত

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৪০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫১৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৫৮ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৭২ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৬২ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৫৩ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৫০ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৩৫ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩২৫ বার পড়া হয়েছে
১০

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

৩২২ বার পড়া হয়েছে